PRIYOBANGLANEWS24
৯ জানুয়ারী ২০২৩, ৬:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বান্দুরা হলিক্রশ হাই স্কুল-৭৩ ব্যাচের সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী উৎসব

ঢাকার নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বান্দুরা হলিক্রশ হাই স্কুল-৭৩ ব্যাচের শিক্ষার্থীদের সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার বান্দুরা হলিক্রশ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এ উৎসবের আয়োজন করা হয়।

‘সুবর্ণ জয়ন্তীর আহবানে, এসো মিলি প্রাণের স্পন্দনে, তোমার আমার শিকড় যেখানে,,’ এই শ্লোগানকে সামনে রেখে ১৯৭৩ সালের এসএসসি পরীক্ষার্থীরা একত্রি হয়েছিল তাদের শিকড় বান্দুরা হলিক্রশ হাই স্কুলে। স্কুল জীবনের হারিয়ে যাওয়া বন্ধুদের একসঙ্গে একটি দিনের জন্য ফিরে পাওয়ার এমন দিনে ব্যাচের উপস্থিত সব সদস্যের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। দীর্ঘদিন পর স্কুল জীবনের বন্ধুদের কাছে পেয়ে আনন্দের সীমা ছিল না তাদের মাঝে। অনুষ্ঠানের আগের যাবতীয় কাজ সম্পাদনে নানা হইহল্লার মাঝে ছিল এক অকল্পনীয় আনন্দ। সবার পরিশ্রম ও প্রতীক্ষার প্রহর শেষে যখন স্বপ্নের এ দিনটি আসে, আনন্দের জোয়ার বয়ে যায় সবার মনে। তাদের কাছে দিনটি ছিল অন্য সব দিনের চেয়ে সম্পূর্ণ আলাদা। দিনটিকে স্মরণীয় করে রাখতে অনেকে নিয়ে এসেছিলেন তাদের পরিবার পরিজনকে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। ৭৩ ব্যাচের শিক্ষার্থীদের পাশাপাশি বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের কিছু শিক্ষার্থী ও সাবেক কয়েকজন শিক্ষক এবং অতিথি আসার পরে শুরু হয় অনুষ্ঠান। সুশৃঙ্খলভাবে পরিচালনার উদ্দেশ্যে দুটি ভাগে পুরো আয়োজনকে ভাগ করা হয়। প্রথম পর্বে ছিল শিক্ষার্থীদের স্মৃতিচারণ। দুপুরে মধ্যাহ্নভোজের পর দ্বিতীয় পর্বে চলে নানা আয়োজন। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বের করা হয় ‘সুবর্ণ জয়ন্তী স্মরণিকা।

এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রাক্তন প্রধান শিক্ষক ব্রাদার প্রদীপ এল রোজারিও, সাবেক এমপি খন্দকার হারুন অর রশিদ, ৭৩ ব্যাচের শিক্ষার্থী ওসমান গ্রæপের কর্ণধার আক্কাচ উদ্দিন মোল্লা, ফাদার সুব্রত বি টলেন্টিনু, সিকদার আনোয়ার হোসেন, ভিনসেন্ট রিবেরু, বান্দুরা হলিক্রশ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার তরেণ যোসেফ পালমাসহ আরো অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০