PRIYOBANGLANEWS24
৬ জানুয়ারী ২০২৩, ২:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে ভূমি অফিসে চাঁদা দাবী করায় যুবক আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সদর ইউনিয়ন ভূমি অফিসে চাঁদা দাবী করায় আব্দুল আহাদ ভূইয়া ওরফে সুজয় (২১) নামে এক যুবকে আটক করে পুলিশে সোপর্দ করেছে নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি)। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় সংশ্লিষ্ট ভূমি অফিসের উপ-সহকারি কর্মকর্তা উজ্জল হোসেন বাদী হয়ে নবাবগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

আটককৃত সুজয় সদর কলাকোপা ইউনিয়নের রাজারামপুর গ্রামের মো. রমজান ভূইয়ার ছেলে।

উপজেলার সদর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারি কর্মকর্তা উজ্জল হোসেন জানায়, সুজয় প্রায় সময় ভূমি অফিসে এসে চাঁদা দাবী করে। গত ৩১ ডিসেম্বর থার্টিফাষ্ট নাইট উদযাপন উপলক্ষে চাঁদার জন্য অফিসে এলে তাকে কিছু টাকা দেওয়া হয়। পরে আজ ( বৃহস্পতিবার) ব্যাডমিন্টন খেলার কথা বলে অফিসে এসে ১ লাখ টাকা চাঁদা দাবী করে। আমরা টাকা দিতে রাজি না হওয়ায় সে আমাকে হুমকি দেয়।

এ কর্মকর্তা আরো জানান, বিষয়টি আমি উপজেলা সহকারি কমিশনার ভূমি (এসিল্যান্ড) মহোদয়কে অবগত করলে তিনি সাথে সাথে অফিসে এসে সুজয়কে ধরে পুলিশে সোপর্দ করে।

নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আ. হালিম সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় চাঁদাবাজ সুজয়কে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ বলেন, আটকৃত সুজয় ভূইয়ার বিরুদ্ধে থানায় চাঁদাবাজীর মামলা হয়েছে। শুক্রবার সকালে আদালতে পাঠানো হবে বলে জানান এ কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

১০

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

১১

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

১২

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

১৩

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১৪

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১৫

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১৬

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৭

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৮

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৯

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

২০