PRIYOBANGLANEWS24
৩ জানুয়ারী ২০২৩, ৭:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে বাবু মিয়া-বেগম রোকেয়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ঢাকার দোহার উপজেলায় বাবু মিয়া- বেগম রোকেয়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে দোহার-নবাবগঞ্জের দেড় হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। রাতে ইউরোপিয়ান ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দের সম্মানে লালন সন্ধ্যার আয়োজন করা হয়।

বাবু মিয়া-বেগম রোকেয়া ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান রোমান মিয়ার সভাপতিত্বে ও কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মাসুম মিয়ার সমন্বয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউরোপীয়ান আওয়ামীলীগের সভাপতি এম নজরুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন, জার্মান আওয়ামীলীগের সভাপতি বসিরুল আলম চৌধুরী (সাবু), ফ্রান্স আওয়ামীলীগের সভাপতি এম.এ. কাশেম, স্পেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিজভী আলম, সুইজারল্যান্ড আওয়ামীলীগের সহ-সভাপতি জাহানারা বাশার, দোহার পৌরসভার মেয়র আলমাস উদ্দিন, মুক্তিযোদ্ধা জনতার স¤প্রীতি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলীল সবুজ, আওয়ামীলীগের আন্তর্জাতিক উপ-কমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর রশিদ, ঢাকা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শিহাব উর রহমান শিকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজীব শরীফ, কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্ত প্রমুখ।

বীর মুক্তিযোদ্ধা মাসুম মিয়া বলেন, বাবু মিয়া-বেগম রোকেয়া ওয়েলফেয়ার ট্রাস্ট এর আগেও দোহার-নবাবগঞ্জে সাধারণ মানুষের পাশে ছিলো এবং ভবিষ্যতেও থাকবে। এই ট্রাস্টের উদ্যোগে কিছুদিন আগে ইঞ্জিন চালিত রিকশা বিতরণসহ বিভিন্ন সময়ে খাদ্য, পোষাক, শিক্ষা সামগ্রী বিতরণ অব্যাহত রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় দোহার-নবাবগঞ্জের প্রায় দেড় হাজার পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হলো। অনুষ্ঠানের শেষ অংশে আমন্ত্রিত অতিথিদের ক্রেষ্ট প্রদান করে সম্মাননা জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০