PRIYOBANGLANEWS24
২৮ ডিসেম্বর ২০২২, ৩:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সেরা করদাতা হিসেবে ট্যাক্স কার্ড ও সম্মাননা পেলেন দোহারের আইয়ূব আলী

২০২১-২০২২ করবর্ষে ঢাকা জেলার সেরা করদাতা হিসেবে ট্যাক্স কার্ড ও সম্মাননা গ্রহণ করলেন দোহার উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী মো. আইয়ূব আলী। বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর অফিসার্স ক্লাবে সেরা করদাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের কাছে থেকে এই সম্মাননা গ্রহণ করেন তিনি।
এনবিআর চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন।

ঢাকা জেলার সেরা করদাতা হিসেবে ট্যাক্স কার্ড ও সম্মাননা পাওয়া মো. আইয়ূব আলী দোহার উপজেলার লটাখোলা এলাকার বাসিন্দা এবং মো. আদালত বেপারী ও রুব্বান নেছার ছেলে। বর্ষিয়ান ব্যবসায়ী হিসেবে দীর্ঘদিনের সুনাম রয়েছে আইয়ূব আলীর। এর আগে ২০১৩ ও ২০১৬ সাল সহ বেশ কয়েকবার জেলার সেরা করদাতার সম্মাননা পেয়েছেন তিনি।

জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা যায়, ২০২১-২২ করবর্ষে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সেরা করদাতা হিসেবে নির্বাচিত করে এনবিআর। এনবিআর থেকে যাচাই-বাছাইয়ের পর ট্যাক্স কার্ড প্রাপ্তদের সেরা করদাতা হিসেবে তালিকাভুক্ত করা হয়। এই ট্যাক্স কার্ড প্রাপ্তরা বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় সুবিধা পাবেন। ট্যাক্স কার্ডের মেয়াদ থাকবে একবছর। সংশোধিত জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা ২০১০ অনুসারে এসব কার্ড দেওয়া হয়। নীতিমালা অনুযায়ী, ট্যাক্স কার্ডধারীরা বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রণ পাবেন। সড়ক, বিমান, নদীপথে ভ্রমণে অগ্রাধিকার ভিত্তিতে টিকিট পাবেন। হোটেল-রেস্তোরাঁয় অগ্রাধিকার ভিত্তিতে সেবা পাবেন। বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুযোগ পাবেন। ট্যাক্স কার্ডধারী ব্যক্তি ও তার পরিবার চিকিৎসার ক্ষেত্রে হাসপাতালে অগ্রাধিকার ভিত্তিতে শয্যাসুবিধা পাবেন।

উল্লেখ্য, সারাদেশের করদাতাদের কর পরিশোধ খতিয়ে দেখে ব্যক্তি পর্যায়ে ৭৬ জন এবং কোম্পানি পর্যায়ে ৫৩ জনকে এবং অন্যান্য ক্যাটাগরিতে ১২ জনসহ মোট ১৪১ জনকে সর্বোচ্চ ও দীর্ঘ সময়ের সেরা করদাতা হিসেবে নির্বাচিত করা হয়। এছাড়া প্রত্যেক জেলা ও সিটি করপোরেশন পর্যায়ের সেরা করদাতাদের সম্মাননা দেয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০