PRIYOBANGLANEWS24
১৬ ডিসেম্বর ২০২২, ১:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিজয় র‍্যালী অনুষ্ঠিত

মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার উদ্যোগে
শুক্রবার সকালে জয়পাড়ার ওয়ান ব্যাংকের সামনে থেকে শাখা সভাপতি আলহাজ্ব হাফেজ মোঃ ইসমাইল হোসেন এর সভাপতিত্বে ও শাখা সেক্রেটারি মোঃ সুলাইমান বেপারীর সঞ্চালনায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে পতাকা র‍্যালী অনুষ্ঠিত হয়। র‍্যালীটি জয়পাড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ শাখার সাংগঠনিক সম্পাদক টি এম মাহফুজ হোসাইন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বাধীনতার ৫১ বছর পরও আজও মানুষ স্বাধীন নয়, দূর্নীতি, দুঃশাসন ও পূজিবাদী অর্থনীতির জাতাকলে জনগণ পৃষ্ট, এই দশা থেকে মুক্তির একমাত্র উপায় খোদাভীরু, যোগ্য, দক্ষ ও আমানতদার আধ্যাত্মিক ও রাজনৈতিক নেতা, পীর সাহেব চরমোনাই হুজুরের নেতৃত্বে ইসলামি হুকুমত কায়েম করা একমাত্র উপায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মাষ্টার মোঃ কামাল হোসেন।

আরো উপস্থিত ছিলেন দোহার থানা সহ-সভাপতি আলহাজ্ব হাফেজ রুহুল আমীন দেওয়ান সাংগঠনিক সম্পাদক, মাওলানা যুবায়ের আহমাদ সাকী, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখা সভাপতি মোঃ মোশাররফ হোসেন শামীম, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আজিজ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখা সভাপতি হাফেজ মতিউর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন হাওলাদার, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মোঃ মাহমুদুল হাসান রিপন সাধারণ সম্পাদক, আব্দুর রহমান মোল্লা সহ ইউনিয়ন ও থানা শাখার নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০