PRIYOBANGLANEWS24
১৬ ডিসেম্বর ২০২২, ১২:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, সবাইকে সতর্ক থাকতে হবে: সালমান এফ রহমান

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে কাজেই সবাইকে সতর্ক থাকতে হবে। বিএনপি হুংকার দিয়ে বলে ছিলেন ১০ ডিসেম্বরের পর দেশ চলবে খালেদা জিয়ার কথায়। কোথায় গেল সে সব হুংকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরে বলেছেন, আওয়ামী লীগকে এত দূর্বল ভাবা ঠিক না।

শুক্রবার বিকালে আব্দুল ওয়াছেক মিলনায়তনে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধণা অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, ১৬ ডিসেম্বর দিনটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা কখনও ভাবি নাই নয় মাসে দেশ স্বাধীন হবে। সেই জন্য সবাইকে পরিশ্রম করতে হয়েছে। অনেক রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। বিজয় এমনি এমনি আসেনি। আমরা বীর মুক্তিযোদ্ধাদের কখনও ভুলতে পারব না। যারা শহীদ হয়েছেন তাদেরকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান।

দিবসটি উদযাপন উপলক্ষে এর আগে সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গ বন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো। পরে দুপুরে নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠান করা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেযারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু। বক্তব্য রাখেন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভুঁইয়া কিসমত, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান সিকদারসহ বীর মুক্তিযোদ্ধাগণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০