PRIYOBANGLANEWS24
২০ নভেম্বর ২০২২, ১১:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পূর্ব শত্রুতার জেরে প্রবাসীকে কুপিয়ে জখম

ঢাকার নবাবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় আমীর হোসেন উজ্জল (৪৫) নামে এক সৌদি প্রবাসীকে কুপিয়ে মারাত্বক জখম করেছে স্থানীয় বখাটেরা। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্রীনগর উপজেলার মধ্য খাহ্রা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উজ্জলের বোনের জামাই বাদী হয়ে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযুক্তরা হলেন, স্থানীয় আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নানের ছেলে ইশতিয়াক, ইন্তাজ ও ইনজামুল।

আহত উজ্জলের দুলা ভাই ওয়াহিদুজ্জামান অভিযোগে বলেন, আমি একজন ডিস ব্যবসায়ী ও চুড়াইন বাজারে আমার জেনারেটরের ব্যবসা প্রতিষ্ঠান আছে। ২০২০ সালে স্থানীয় ইশতিয়াক, ইন্তাজ ও ইনজামুল আমার কাছে চাঁদা দাবী করলে আমি রাজী না হলে তারা আমার উপর চড়াও হয়ে দোকানে হামলা চালায়। পরে গ্রামের গণ্যমান্য ব্যাক্তি বর্গ বিষয়টি মীমাংসা করে দিলেও গত শুক্রবার সন্ধ্যায় বাড়ির সামনে রাস্তার উপর পেয়ে আমার শ্যালক উজ্জলকে হাতুড়ি ও চাপাতি দিয়ে এলোপাতারি কুপিয়ে মারাত্বক রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়। পরে তাকে ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবনতি দেখে তাকে ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।

আহত উজ্জল বলেন, শুক্রবার আমি আমার বন্ধুর সাথে ঘুরতে যাই। আমার বাড়ির আশপাশে তারা ওঁত পেতে ছিলো। সন্ধ্যায় বাড়িতে ঢুকার সময় ইশতিয়াক, ইন্তাজ ও ইনজামুল আমার উপর হামলা করে। তাদের হাতে থাকা হাতুড়ি ও চাপাতি দিয়ে আমাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে।

তিনি বলেন, তাদের বিরুদ্ধে নেশাসহ বিভিন্ন অপকর্মে অভিযোগ থাকায় গ্রামে কেউ কথা বলার সাহস পায় না। এমনকি তারা অন্যায় করলে চেয়ারম্যান মেম্বাররা বিচার করার সাহস পায় না।

অভিযুক্তদের বাবা বাড়ৈখালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বলেন, ডিসের ব্যবসা আমার ছিলো বর্তমানে আমি আমার ভাতিজা ওয়াহিদুজ্জামান কে লিখিতভাবে দিয়ে দিয়েছি। আমার ছেলেরা ঢাকায় লেখাপড়া করে। আমি কোন অন্যায়কারীকে প্রশ্রয় দেই না। অন্যায়কারী যেই হউক আমার ছেলে হলেও তার বিচার হবে।

এ বিষয়ে শ্রীনগর থানার উপ-পরিদর্শক খন্দকার জিয়াউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরেজমিনে গিয়ে ছিলাম মামলা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০