PRIYOBANGLANEWS24
১২ নভেম্বর ২০২২, ১:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে ১২ ডাকাত গ্রেপ্তার

দিনে রিকশা চালক, রাতে ডাকাত! তাদের টার্গেট থাকত কোথায় কোথায় নির্মানাধীন নতুন বিল্ডিং এর কাজ চলছে। রাত হলে তাদের টার্গেট অনুযায়ী নির্মানাধীন বিল্ডিং এর সিকিউরিটির হাত পা বেধেঁ জিম্মি করে রড চুরি বা ডাকাতি করত তারা। তিনটি ডাকাতি মামলার রহস্য উদঘটনা করতে মাঠে নামে পুলিশের একটি চৌকস টিম। অভিযান চালিয়ে ডাকাত দলের ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ ও কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ। যার নেতৃত্ব দিয়েছেন কোরানীগঞ্জ সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার শাহাব উদ্দীন কবির।

আজ শুক্রবার সকাল ১১ টায় ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) আমিনুল ইসলাম এক প্রেস ব্রিফিং মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য তুলে ধরেন। তিনি বলেন, গত ৪ আগষ্ট রাতে দক্ষিণ কেরানীগঞ্জ বসুন্ধরা রিভার ভিউ এলাকায় এস এম অছিউর রহমান (৫২) এর নির্মাসাধীন ভবনে ১০/১২ ডাকাত কেয়ারটেকার মাহবুব ও রড মেস্ত্রী গাজিউর রহমানের হাত পা বেধে সাড়ে ৩ টন রড ট্রাকে তুলে ডাকাতি করিয়া নিয়ে যায়। যার বাজার মূল্য ৩ লক্ষ ১১ হাজার পাচশত টাকা। একই চক্রটি দক্ষিণ কেরানীগঞ্জে ২০ আগষ্ট সাইফুল ইসলামের নির্মানাধীন ভবনের অভিনব কায়দায় সিকিউরিটির হাত পা বেধে ৫ টন রড ডাকাতি করে নিয়ে যায় যার মূল্য ৪ লক্ষ ৫০ হাজার টাকা। এছাড়া কেরানীগঞ্জের মডেল থানার মধু সিটি-১ এলাকা থেকে ডাঃ মোঃ আব্দুল মতিনের নির্মানাধীন ভবনের কেয়ারটেকারকে জিম্মি করে অভিনব কায়দায় ৬ টন রড ডাকাতি করে যার মূল্য ৫ লক্ষ ৩৩ হাজার টাকা। এ বিষয় সংশ্লিষ্ট থানায় রড ডাকাতির তিনটি মামলা হয়। ঢাকা জেলা পুলিশ সুপার এ তিনটি মামলা তদন্তর নির্দেশদেন কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার ও দক্ষিন কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহজামান ও মডেল থানার অফিসার ইনচার্জ এর সমন্বয়ে একটি চৌকস টিম সংঙ্গবদ্ধ ডাকাতদের ধরতে কাজ শুরু করে। তথ্য প্রযুক্তির সহযোগিতায় প্রথমে ডাকাত দলনেতা মফিজ (৪৫)কে দক্ষিন কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকা থেকে গ্রেপ্তর করা হয়।
মফিজ এর দেয়া তথ্য মতে এই ডাকাতির সাথে জড়িত আরো দু’জন রাসেল ও ইমন কে গ্রেপ্তার করা হয় এবং তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় ডাকাতির কাজে মালামাল বহনকারী ট্রাক নিয়ে চালক ডালিম ও ইসমাইল বেগুনবাড়ি এলাকায় অবস্থান করছে। এসময় তাদের দুজনকে গ্রেপ্তার ও ট্রাক জব্দ করা হয়। রাসেল ও ইমন জিজ্ঞাসা বাদে লুন্ঠিত রড তারা আল আামিন ও সাব্বিরের নিকট বিক্রয় করেছে বলে জানান। পরে আলামিন ও সাব্বির কে গ্রেপ্তার করে। লুন্ঠিত কয়েক টন রড পুলিশ উদ্ধার করেছে। ডাকাত মফিজকে নিয়ে অপর এক অভিযানে ডাকাতির ঘটনায় জড়িত অপর দুজন ডাকাত আলামিন ও বিল্লালকে ডাকাতির কাজে জড়িত ট্রকসহ নারায়নগঞ্জ ও খিলগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ডাকাত সরদার মফিজ এর তথ্য মতে তার সহযোগী ফালান, সুমন ও রানা কে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো বলেন, এ সংঙ্গবদ্ধ চক্রটি একটি নেটওয়ার্ক তৈরি করেছিল। এ চক্রটি গ্রেপ্তারে দুটি থানার ৩ টি মামলার রহস্য উদঘটন করতে সক্ষম হয়েছি। এছাড়া উক্ত ডাকাতদের বিরুদ্ধে ঢাকার মানিকগঞ্জ, নারায়নগঞ্জ, সিরাজদীখান, মুন্সিগঞ্জসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাব উদ্দিন কবির, দক্ষিন কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ জামান, কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মামুনুর রশিদ মামুন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Get to know the Secrets of internet gaming club real money Canada Success

Unlock Elite player Treatment at the Top rated Internet Gaming club Sites Canada

Unlock Unique Deals for internet staking Canada 2026

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১০

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১১

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১২

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৩

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৪

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৫

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৬

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৭

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৮

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৯

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

২০