PRIYOBANGLANEWS24
২ নভেম্বর ২০২২, ১২:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নতুন প্রজন্মের গঠনের দায় আমাদেরই

এই সময়ে এসে একটা বিষয় লক্ষ্য করছি নতুন প্রজন্মের ভিতরে মূল্যবোধ বিষয়টি লোপ পেয়েছে। নিজেকে জানার প্রতি আগ্রহ নেই তেমন একটা। বিচারবোধ খুব একটা নেই। শিক্ষকতা পেশাতে না আসলে হয়তো এগুলো খুব একটা বুঝতে পারতাম না। আমি সব সময় মনে করি একজন শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার মন থাকে একটা অলিখিত সাদা কাগজের মত। একটা শিশু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সামাজিকীকরণ প্রক্রিয়ার মধ্যে থাকে। শিশুর প্রথম সামাজিকীকরণ প্রক্রিয়া শুরু হয় তার পরিবার থেকে। অর্থাৎ ঐ মনের অলিখিত সাদা কাগজে প্রথম যে লেখা শুরু হয় তা পরিবার থেকেই। সুতরাং আপনার সন্তান ভবিষ্যতে কেমন হবে তা আপনার পরিবারের পরিবেশের উপর অনেকখানি নির্ভর করে। আপনার পরিবেশ কিন্তু আপনাকে তৈরি করতে হবে। এই পরিবেশ কোনো শিক্ষক, মৌলভি, পুরোহিত বা কোন ধর্মগুরু তৈরি করে না। এই পরিবেশ পিতা-মাতা, চাচা-চাচি, দাদা-দাদি সহ পরিবারের অন্যান্য সদস্যরা তৈরি করে। তাই বলা যায়, একটা সন্তানের অনাগত ভবিষ্যতের প্রথম নির্মাতা হলো তার পরিবার। সুতরাং জন্মের পরেই তার মনে এমন কোনো বিষয় প্রবেশ করানো যাবেনা যা তার মূল্যবোধ গঠনে বাধা দিবে প্রাচীরের মত।

এরপর শিশুর আশে পাশের পরিবেশ শিশুর সামাজিকীকরণে ব্যপক প্রভাব রাখে। আশেপাশের পরিবেশ ভালো হলে ভালো প্রভাব পড়বে আর খারাপ হলে খারাপ প্রভাব পড়বে। এরপর যাদের ভূমিকা রয়েছেন তারা হলো এই সমাজের সবচেয়ে অবহেলিত, নিপীড়িত বঞ্চিত ব্যক্তি অর্থাৎ শিক্ষক সমাজ। যদিও বলা হয় শিক্ষক জাতি গড়ার কারিগর কিন্তু দিনশেষে নিজের সন্তানকে পড়াশোনা করানোর টাকা থাকে না। থাক আমি সেদিকে গেলাম না। এই শিক্ষক সমাজের হাতে যখন আপনার শিশু আসে তখন ঐ যে তার জন্মের পরেই মনের অলিখিত সাদা কাগজে অনেককিছু আগেই লেখা হয়ে গেছে সেগুলো ডাস্টার দিয়ে শত চেষ্টা করেও মুছতে পারবেনা। যদি ভালো কিছু সেখানে লিপিবদ্ধ হয় তাহলে শিক্ষক তাকে সঠিক পথ দেখাতে গিয়ে কোনো হিমসিম খাবে না কিন্তু ঐখানে যদি আবর্জনা থাকে তাহলে শিক্ষক শত চেষ্টা করেও সেই আবর্জনা সহজেই দূরীভূত করতে পারবে না। আমাদের উচিত আগে থেকেই পরিবারের পরিবেশ আশেপাশের পরিবেশ এমনভাবে তৈরি করা যাতে একজন শিশু সঠিকভাবে বেড়ে উঠতে পারে। তাহলেই শিক্ষক সমাজ শিশুদের মানবিক মূল্যবোধ বিচারবোধ জাগ্রত করতে পারবে এবং তাদের প্রচেষ্টা সফল হবে।

তবে বর্তমান সময় তথ্যপ্রযুক্তির সময়। এই তথ্যপ্রযুক্তির বদৌলতে শিশু কিশোররা অনেক অগ্রসর হচ্ছে। তারা আগে থেকেই অনেককিছু জেনে যাচ্ছে। কিন্তু সঠিক ব্যবহার করতে না পারার কারণে নৈতিক অবক্ষয় ঘটছে। তাহলে তথ্যপ্রযুক্তির যথাযথ ব্যবহার শেখাবে কারা? এই শেখানোর দায় অনেকটা পড়ে যায় শিক্ষকদের উপর। কিন্তু একজন শিক্ষক যদি নিজেকে তথ্যপ্রযুক্তির জ্ঞানে দক্ষ না করেন তাহলে এই সমাজ অনেক পিছিয়ে যায়। বর্তমান পৃথিবীর চাহিদা অনুযায়ী নিজেকে আপগ্রেড করতে না পারলে কিন্তু তাদের চোখে সেলিব্রিটি ঐ চোর সিদ্দিক, অভিনয় না পারা হিরো আলমরাই হবে। এখন কিন্তু সাদা ধুতি বা লুঙ্গি, ঢিলাঢালা আলখাল্লা পোশাকের যুগ নেই। তাই যুগের সাথে তাল মিলিয়ে মার্জিত পোশাক পরতে হবে শিক্ষকদের। যেগুলো শিক্ষার্থীরা অনুসরণ করবে এবং তাদের রুচিসম্মত করে তুলবে। নিজেকে নতুন নতুন পদ্ধতির সাথে যোগ্য করে তুলতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে। বাংলার শিক্ষকদের শুদ্ধ, সাবলীল ও মাধুর্যপূর্ণ বাংলা ভাষায় কথা বলতে হবে। ইংরেজি শিক্ষকদের ইংরেজিতে কথা বলার প্র্যাকটিস করতে হবে, বিজ্ঞানের শিক্ষকদের ছোট ছোট আবিষ্কার থাকতে হবে। আমাদের মনে রাখতে হবে আজকে শিশু আগামী দিনে দেশ পরিচালনা করবে সুতরাং তাদের দেশ পরিচালনার উপযোগী করে আমাদের গড়ে তুলতে হবে। তা নাহলে এই দেশ একসময় বর্বর কিছু দেখতে পাবে। সেজন্য পরিবার, সমাজ, শিক্ষক ও রাষ্ট্র সকলকেই একত্রে কাজ করতে হবে আগামীর নেতৃত্ব গঠনে। কোন একটা পাশ অবহেলা করলে আগামীর বাংলাদেশ হবে ধ্বংসের নগরী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০