PRIYOBANGLANEWS24
৩০ অক্টোবর ২০২২, ২:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আওয়ামীলীগ দেশের মানুষের ভোটাধিকার বঞ্চিত করেছে: মীর্জা আব্বাস

বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপির) জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেকমন্ত্রী মীর্জা আব্বাস বলেছেন, আওয়ামীলীগ সরকার ১৫ বছর ধরে দেশের মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। শুধু তাই নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাতের আধাঁরে সাধারণ মানুষের ভোট চুরি করে ক্ষমতায় বসে আছে। আপনার বিচার হবেই একদিন এই মাটিতে।

রবিবার সন্ধ্যায় নবাবগঞ্জ উপজেলার কলাকোপা পুকুরপাড় খন্দকার আশফাকের বাড়ির আঙিনায় ঢাকা জেলা বিএনপি আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আওয়ামীলীগের উদ্দেশ্যে বলেন, বিএনপি নাকি ট্রেজারির টাকা খেয়ে ফেলছে। ১৫ বছর আওয়ামীলীগ ক্ষমতায় ট্রেজারীর টাকা বিএনপি খায় কিভাবে। বিএনপি কখনও দেশে লুটপাটের রাজনীতি করে নাই। ১/১১ কুশীলবদের সহায়তায় আওয়ামীলীগ ক্ষমতায় এসে ট্রেজারীর টাকা লুটপাট করেছে। বাংলাদেশের মানুষ আপনাদের দূর্নীতি ও মানুষের সম্পদ চুরির ও লুটপাটের শিক্ষা দেওয়ার জন্য আসছে। তাদের পায়ের আওয়াজ মাটিতে শোনা যাচ্ছে। দেশের জনগণ আপনাদের পালাতে দিবে না।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশ স্বাধীন হয়েছিলো যুদ্ধের বিনিময়ে। সেই যুদ্ধের স্বাধীনতার ঘোষনা দিয়েছেন জিয়াউর রহমান। বেগম খালেদা জিয়া অঙ্গিকার করেছিলেন যতদিন স্বৈরাচারের হাত থেকে দেশকে রক্ষা করতে না পারি ততদিন ঘরে ফিরে যাব না এবং বেগম খালেদা জিয়া পেরে ছিলেন। আজ তাদের সন্তান গণতন্ত্রের জন্য মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেবার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছেন বলে তারেক রহমানকে আওয়ামীলীগ ঈর্ষা করে।

সম্মলনে ভার্চুয়ালী যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান মো. সালাউদ্দিন।

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আব্দুস সালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু ,জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাড. নিপুন রায় চৌধুরী।

এ ছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন, ঢাকা জেলার বিভিন্ন উপজেলার বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১০

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১১

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১২

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৩

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৪

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৫

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৬

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৭

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৮

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৯

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

২০