PRIYOBANGLANEWS24
২২ অক্টোবর ২০২২, ৯:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে সুইপারের লাশ উদ্ধার

ঢাকার দোহার উপজেলার চর জয়পাড়া এলাকার আংগিনা মসজিদের পাশের রাস্তা থেকে হাসান (৪৫) নামক এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে দোহার থানা পুলিশ।

নিহত হাসান উপজেলার ইসলামপুর গ্রামের মো. আবু কাশেমের ছেলে। সে সুইপারের কাজ করতো বলে জানা গেছে।

নিহত হাসানের পিতা মো. আবু কাশেম প্রিয়বাংলানিউজ২৪কে জানান, হাসান দীর্ঘদিন যাবত বাড়িতে থাকতো না। সে চর জয়পাড়া এলাকায় অন্য কয়েকজন সুইপারদের সাথে একটি বাড়িতে ভাড়া থাকতো। তার সহকর্মীরা শনিবার সকালে আমাকে হাসানের মৃত্যুর খবর দেয়। পরে আমরা পরিবারের সবাই যাই। এরপর পুলিশ এসে লাশ থানায় নিয়ে আসে।

এ বিষয়ে এস আই আব্দুল বারেক জানান, শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় হাসানের মৃত্যু হয়। সকালে স্থানীয়রা খবর দিলে আমরা সেখানে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০