PRIYOBANGLANEWS24
২১ অক্টোবর ২০২২, ১১:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে পাঁচ মাটিখেকোকে কারাদণ্ড

ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের উত্তর বালুখন্ড এলাকায় কালিগঙ্গা নদীর তীরে অবৈধভাবে বালু উত্তোলন ও ভেক্যু দিয়ে মাটি কাটার অপরাধে ৫জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আ. হালিম।

সাজাপ্রাপ্তরা হলেন, শোল্লা ইউনিয়নের দত্তখন্ড গ্রামের আফতাব মাহমুদ চঞ্চল ও মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার বাসিন্দা সুলাইমান, সুমন, গৌরব ঘোষ, ও ফারুক।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, উপজেলার শোল্লা ইউনিয়নের উত্তর বালুখন্ড এলাকায় কালিগঙ্গা নদীর তীরে অবৈধভাবে বালু উত্তোলন ও ভেক্যু দিয়ে মাটি কাটার সময় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে ভ্রাম্যমান আদালতে আফতাব মাহমুদ চঞ্চলকে ৩ মাস বিনাশ্রম ও সুলাইমান, সুমন, গৌরব ঘোষ, ফারুক প্রত্যেককে ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং সেই সাথে ৩টি মাটিবাহী ট্রাক জব্দ করা হয়।

নবাবগঞ্জ থানা ডিউটি অফিসার পুলিশ উপ-পরিদর্শক অসিম বিশ্বাস বলেন, মাটিকাটার অপরাধে ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড প্রাপ্ত ৫জন আসামীকে কারাগারে পাঠানো হয়েছে।

নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আ. হালিম বলেন, জমির শ্রেণি পরিবর্তন, অবৈধভাবে বালু উত্তোলন এবং মাটি কেটে নেয়ার বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০