PRIYOBANGLANEWS24
১৯ অক্টোবর ২০২২, ১২:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মাদক ব্যবসাকে কেন্দ্র করে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে ও ছুরিকাঘাত করে মাসুম (৩০) নামের এক যুবককে হত্যা করেছে তারই বন্ধু জহিরুল ইসলাম অপু। বুধবার সকাল সাড়ে সাতটায় দক্ষিণ কেরানীগঞ্জের কানাপট্রি এলাকায় ভাড়া বাসার নিজ ঘরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় তাৎক্ষণিক হত্যায় ব্যবহৃত রক্তমাখা ছুড়িসহ হত্যাকারি অপুকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এদিকে হত্যাকান্ড ঘটানোর নির্দেশদাতা নয়া রাসেলকেও আটক করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

নিহত মাসুম মুন্সীগঞ্জের শ্রীনগর থানার নুর-মোহাম্মদ মিয়ার পুত্র। সে বর্তমানে তার মাকে নিয়ে দক্ষিণ কেরানীগঞ্জের পার-গেন্ডারিয়া সাতপাখি এলাকার কানাপট্টি লোকমান মোল্লার বাড়িতে ভাড়া থাকতো। নিহত মাসুম ও ঘাতক অপু তারা দুজনেই একটি ডক-ইয়ার্ডে রংমিস্ত্রির কাজ করতো।

প্রত্যক্ষদর্শী নিহত মাসুমের বড় ভাই ও এলাকাবাসী জানায়, ঘাতক অপু এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। গত দু’দিন আগে নিহত মাসুম ও অপুর সাথে টাকা নিয়ে ঝগড়া হয়। পরে মাসুম, অপু ও তার সহযোগিদের পুলিশে ধরিয়ে দিবে বলে হুমকি দেয়। তখন অপু তার সহযোগি নয়া রাসেলকে গিয়ে বিষয়টি জানায়। নয়া রাসেল অপুকে একটি নতুন সুইজ গিয়ার কিনে দেয়। সেই সুইজ গিয়ার দিয়ে মাসুমের ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় অপুর গলায় ছুঁড়ি চালায় ও বুকের উপর কোপাতে থাকে। আমার ভাই মাসুম শুধু বারবার বলছে, অপ্ইু আমাকে কুপিয়েছে। তখন এলাকাবাসী এসে ঘাতক অপুকে আটক করে পুলিশে সোর্পদ করে। আমি আমার ভাইয়ের হত্যাকারীদের ফাঁসি চাই।

নিহতের মা খোরশেদা বেগম বলেন, সকালে আমার ছেলে ঘুমাচ্ছিল। ঘরে কেউ ছিল না আমি বাসার নিচে গিয়েছিলাম। ১০ মিনিটি পর ঘরে এসে দেকি অপু আমার ছেলেকে বুকের উপর বসে এলামেলো কোপাচ্ছে। রক্তে আমার ঘর ও বিছানা ভরে গেছে। আমি আমার ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ জামান জানান,এ ঘটনায় এখন পর্যন্ত মূল ঘাতক অপু ও হত্যাকান্ড ঘটানোর নির্দেশদাতা নয়া রাসেলকে আটক করেছি। নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিডফোর্ড হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় নিহতের বড় ভাই শহীদুল ইসলাম বাদি হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০