PRIYOBANGLANEWS24
১৮ অক্টোবর ২০২২, ৯:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে জমি নিয়ে বিরোধ: হামলায় আহত যুবকের মৃত্যু

ঢাকার দোহার উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত সাজু মন্ডল (২৫) নামে এক যুবকের মৃত্যুর হয়েছে। নিহত সাজু মন্ডল উপজেলার লক্ষীপ্রসাদ গ্রামের নুরু মন্ডলের ছেলে।

দোহার থানার ওসি মোস্তফা কামাল জানান, রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়েছে।

হামলায় আহত নিহতের বড় ভাই আনোয়ার জানান, দোহারের পালামগঞ্জ এলাকায় একটি জমির দখল নিয়ে মিলন শিকদার ও আব্দুল হাকিমের মধ্যে দ্ব›দ্ব ছিল। সমস্যা সমাধানে গত শনিবার স্থানীয়দের উপস্থিতিতে একটি সালিশের আয়োজন করা হয়। সালিশে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এসময় আব্দুল হাকিমের পক্ষের লোকজনের পিটুনিতে সাজু গুরুতর আহত হলে তাকে দ্রুত দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। তিনি আরও জানান, হাসপাতালের ভিতরে হাকিমের লোকজন আমাকে পেয়ে মারধর করে গুরুতর আহত করলে আমাকেও হাসপাতালে ভর্তি করা হয়। পরে সাজুর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেও তার অবস্থার আরো অবনতি হলে আইসিইউর প্রয়োজনে তাকে রাজধানীর দয়াগঞ্জের আল মদিনা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়। এসময় তিনি তার ভাইকে যারা হত্যা করেছে আমি তাদের ফাঁসি দাবি করেন।

এ ঘটনায় তদন্ত চলছে জানিয়ে প্রাথমিক তদন্তের বরাত দিয়ে ওসি মোস্তফা কামাল জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকান্ড সংগঠিত হয়েছে। আজ নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতের পরিবার দোহার থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০