PRIYOBANGLANEWS24
১৮ অক্টোবর ২০২২, ৯:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে মৈনট-গোপালপুর লঞ্চ সার্ভিস চালু

অবশেষে চালু হলো দীর্ঘ প্রতীক্ষিত ঢাকার দোহারে মৈনট থেকে ফরিদপুরের চরভদ্রাসন গোপালপুর লঞ্চ সার্ভিস। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় প্রথমে দোহারের মৈনট ঘাটে ও বেলা সাড়ে ১২টায় ফরিদপুরের চরভদ্রাসনের গোপালপুরে এর উদ্বোধন করা হয়। লঞ্চ সার্ভিসটি উদ্বোধন করেন বিআইডব্লিউটিএ এর অতিরিক্ত পরিচালক একেএম আরিফ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মৈনট ও চরভদ্রাসনের গোপালপুর ঘাট বাস্তবায়নে দোহার-নবাবগঞ্জের এমপি সালমান এফ রহমান ও চরভদ্রাসনের এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন এর ভূমিকা রয়েছে। তাদের প্রচেষ্টায় ঘাটটি চালু করতে পেরেছি।

ফরিদপুর উপজেলার সদরপুর, চরভদ্রাসন, নাগরকান্দা ও দক্ষিণাঞ্চলের অনেক উপজেলার মানুষের রাজধানীতে যাতায়াতের সুবিধার্থে ফরিদপুরের চরভদ্রাসনের গোপালপুর থেকে ঢাকার দোহারের মৈনট ঘাট পর্যন্ত লঞ্চ সার্ভিসের সিদ্ধান্ত নেয় বিআইডব্লিউটিএ । এর জন্য প্রস্তুত করা হয়েছে ১১টি লঞ্চ। প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত দু’টি টার্মিনাল থেকে গন্তব্যের উদ্দেশে ছাড়বে লঞ্চ। ঘাটটি শিমুলিয়া নদী বন্দরের আওতাভুক্ত। ভাড়া ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কর্তৃপক্ষ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ এর যুগ্ম পরিচালক ট্রাফিক এনামুল হক ভূঁইয়া, উপ পরিচালক ও পরিবহন বিভাগ মোঃ মিজানুর রহমান, স্থানীয় পোর্ট অফিসার মামুন উর রশিদ, শিমুলিয়া নদী বন্দরের লঞ্চ মালিক সমিতির সভাপতি বিএম আতাউর রহমান আতা, সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির সহ আরো অনেকে।

উদ্বোধন উপলক্ষে প্রথম দিন যাত্রীদের ফ্রি যাতায়াতের সুযোগ দেন কর্তৃপক্ষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০