PRIYOBANGLANEWS24
১৬ অক্টোবর ২০২২, ২:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে তালাবন্ধ ঘরে গৃহবধূর লাশ, চিরকুট উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় তালাবন্ধ ঘর থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। যার পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

কেরানীগঞ্জ মডেল থানার এসআই মুক্তি মাহমুদ জানান, শনিবার সন্ধ্যায় উপজেলার মডেল টাউন এলাকার ব্যাপারী ভিলার ৮ম তলার একটি ফ্ল্যাটের প্রধান দরজার তালা ভেঙে লাশটি উদ্ধার করা হয়েছে।

নিহত চঞ্চলা বিশ্বাস (৩২) ওই এলাকার টাইমস কিন্ডার গার্ডেন স্কুলে শিক্ষকতা করতেন। তার স্বামী বিপ্লব সমাদ্দার স্ত্রীকে নিয়ে ওই বাসায় ভাড়া থেকে একটি ঔষধ কম্পানিতে চাকুরী করতেন। চঞ্চলা রাজবাড়ীর বালিয়াকান্দি মাশালিয়া গ্রামের সুবল বিশ্বাসের মেয়ে।

ওই বাড়ির কেয়ারটেকার নুর ইসলাম জানান, ঘটনার দিন সকালে আট তলার ভাড়াটিয়া বিপ্লব প্রতিদিনের চেয়ে একটু আগে ওষুধের ব্যাগপত্র নিয়ে বাহিরে যাওয়ার সময় আমি তাকে জিজ্ঞেস করি আজকে এতো তাড়াতাড়ি কেনো? তিনি এর কোনো উত্তর না দিয়েই তাড়াহুড়ো করে মেইন গেট দিয়ে বাহিরে চলে যান। দুপুরে এক নারী এসে আমাকে জানায়, আটতলার বিপ্লব ভাই তাকে ফোন করে জানিয়েছেন ঘরে তার স্ত্রীর লাশ পড়ে রয়েছে। বিষয়টি বাড়ির মালিককে জানালে তিনি পুলিশকে বিষয়টি জানান।

এসআই মুক্তি জানান, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এলাকার কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এছাড়াও ফ্ল্যাটের ভেতর থেকে বেশ কিছু আলামত ও একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। যা থেকে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে নিহতের স্বামীই তাকে হত্যা করে ঘর তালাবন্ধ করে পালিয়েছেন। এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এসআই মুক্ত।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি মামুন অর রশীদ বলেন, এ ঘটনায় তদন্ত চলছে ও ঘটনার পর থেকেই নিহতের স্বামী পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০