PRIYOBANGLANEWS24
১৩ অক্টোবর ২০২২, ১১:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জের মাদক সম্রাট পিন্টু দোহারে গ্রেপ্তার

ঢাকার নবাবগঞ্জের মাদক সম্রাট পিন্টুকে ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ। বুধবার (১২ অক্টোবর) রাত ১০টায় দোহার উপজেলার কাজীরচর মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত পিন্টু নবাবগঞ্জ উপজেলার বৈকন্ঠপুর (বাগমারা) গ্রামের মৃত আব্দুল মান্নান এর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, পিন্টু একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে নবাবগঞ্জ ও দোহারের মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে দোহারের কাজীরচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৩’শ পিস ইয়াবা ও ২ হাজার পুরিয়া হেরোইনসহ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে দোহার থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল জানান, গ্রেপ্তারকৃত পিন্টুর বিরুদ্ধে দোহার থানায় মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ৫ দিনের রিমান্ড চেয়ে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

এলাকাবাসী জানান, পিন্টু একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। শুধু মাদকের ব্যবসা করেই কোটিপতি বনে গেছে সে। এলাকায় তার রয়েছে মাদকের সিন্ডিকেট। দোহার ও নবাবগঞ্জে বিস্তার করেছে তার মাদকের ব্যবসা। এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি করলেও ভয়ে কেউ মুখ খুলতে পারে না। পিন্টু গ্রেপ্তার হওয়ায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০