PRIYOBANGLANEWS24
১২ অক্টোবর ২০২২, ১১:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে মা ইলিশ রক্ষায় পদ্মা নদীতে প্রশাসনের রাতভর অভিযান

ঘড়ির কাটায় তখন রাত পৌনে এগারোটা। দোহারের পদ্মানদীর তীরবর্তি মৈনটঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, সাথে উপজেলা মৎস্য কর্মকর্তা লুৎফুন্নাহার। এরই মধ্যে উপস্থিত দোহার থানা অফিসার ইনচার্জ মোস্তফা কামালের নেতৃত্বে চরমাহমুদপুর পুলিশ ফাঁড়ির এসআই অমিত হাসান, সঞ্জয় মালো সহ ১৫/২০ জনের পুলিশ সদস্যরা। সব মিলিয়ে অন্তত ৩৫ জনের একটি টিম। সবার উদ্দেশ্য ও চিন্তা ভাবনা এক। রাষ্ট্রের মুল্যবান মৎস্য সম্পদ মা ইলিশ রক্ষায় সরকারের মহৎ উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে রাতের এ যৌথ অভিযান। সবাই যখন একে একে উপস্থিত, এবার পদ্মানদীতে যাবার পালা। মৎস্য অধিদপ্তর কর্তৃক প্রদানকৃত একটি স্পীডবোট সাথে বড় একটি ট্রলার। দুইভাগে বিভক্ত হয়ে পদ্মানদীর চরাঞ্চল ঘিরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শুরু হয় অভিযান।

রাত তখন সোয়া বারোটা, পদ্মা নদীর নারিশা জোয়ার এলাকায় পদ্মা নদীর তীরে চোখে পড়ে বেশ কিছু নৌকা। পাশেই বিছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অন্তত অর্ধশতাধিক মাছ শিকারিরা। প্রশাসনের উপস্থিত টের পেয়ে নৌকা ও মাছ ধরার সরঞ্জাম রেখে পালিয়ে যায় তারা। পুলিশ তাদের চরের মধ্যে নেমে ধাওয়া করলেও কাউকে আটক করা যায়নি।

গত ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর মা ইলিশ রক্ষায় নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা দিয়েছেন সরকার। এরই ধারবাহিকতায় বিগত কয়েকদিন যাবত দোহারের পদ্মা নদীর ৩২ কিলোমিটার জুড়ে মা ইলিশের প্রজনন নিশ্চিত করতে নদীর গুরুত্বপূর্ণ জায়গায় রাতদিন চলছে উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য অফিস, থানা পুলিশ, নৌ পুলিশের যৌথ অভিযান।

উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, মৎস্য অভিযানে বিগত ৬দিনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অপরাধে ১৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, ৩ লাখ ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এছাড়া ১২০ কেজি মাছ জব্দ করে তা বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বন্টন করা হয়।

দোহার থানা অফিসার ইনচার্জ মোস্তফা কামাল জানান, মৎস্য সম্পদ রক্ষার্থে সরকারের মহৎ উদ্দেশ্যকে সফল করতে পুলিশ বদ্ধপরিকর।

মা ইলিশ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০