PRIYOBANGLANEWS24
১১ অক্টোবর ২০২২, ১২:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে কারখানায় অভিযান, ব্যবসায়ীর কারাদণ্ড

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কলাকোপা ইউনিয়নের বড়নগর এলাকায় ভেজাল টমেটো সস তৈরী কারখানায় অভিযান চালিয়ে নেছার উদ্দিন (৩৮) নামে এক ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম।

জানা যায়, উপজেলার বড়নগর এলাকায় একটি কারখানায় অস্বাস্থ্যকর টমেটো সস তৈরী করে আসছিলো। গোপন তথ্যের ভিত্তিতে কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে লাইসেন্সবিহীন মানহীন অস্বাস্থ্যকর টমেটো সস তৈরী করার অপরাধে নেছার উদ্দিনকে তিন মাসের করাদণ্ড দেয়া হয় এবং কারখানায় তৈরী করা ১২শ’ লিটার ভেজাল টমেটো সস জব্দ করা হয়। এসময় কারখানাটি সাথে সাথে বন্ধ করে দেয়া হয় ও জব্দ করা টমেটো সস নষ্ট করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা কাজে সহায়তা করেন নবাবগঞ্জ থানা পুলিশের সদস্যরা।

নবাবগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক সোহেল মোল্লা বলেন, ভ্রাম্যমান আদালতে সাজাপ্রাপ্ত আসামীকে কারাগারে পাঠানো হয়েছে।
নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আ. হালিম বলেন, ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১০

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১১

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১২

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৩

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৪

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৫

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৬

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৭

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৮

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৯

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

২০