PRIYOBANGLANEWS24
২৭ সেপ্টেম্বর ২০২২, ১১:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৮৪ হাজার পিস ইয়াবাসহ আটক ১

টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের পৃথক অভিযানে ৮৪ হাজার পিস ইয়াবাসহ ১ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক স্টেশন কমান্ডার টেকনাফ লেফটেন্যান্ট কমান্ডার মোঃ আশিক আহমেদ এর নেতৃত্বে টেকনাফ থানাধীন নাফ নদী সংলগ্ন শাহপরীর দ্বীপ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শাহপরী জালিয়াপাড়া এলাকায় বস্তা হাতে এক ব্যক্তিকে দেখা যায়। উক্ত ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্য কর্তৃক থামার সংকেত দেওয়া হয় কিন্তু লোকটি না থেমে দৌড়ে পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যগণ ধাওয়া করে উক্ত ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। এসময় হাতে থাকা বস্তা তল্লাশী করে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

এছাড়া টেকনাফ থানাধীন কেরুনতলী এলাকায় অপর একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে কেরুনতলী প্যারা বনের ভিতরে একজন ব্যক্তিকে কিছু একটা লুকাতে দেখা যায়। লোকটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্য কর্তৃক থামার সংকেত দেওয়া হয় কিন্তু লোকটি না থেমে প্যারা বনের ভিতরে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা প্যারা বন এলাকা তল্লাশী চালিয়ে একটি কলো রং এর ব্যাগ উদ্ধার করে। পরবর্তীতে ব্যাগটি তল্লাসী করে ১৪ হাজার ইয়াবা জব্দ করে। ধারণা করা হচ্ছে পাচারের উদ্দেশ্যে ইয়াবা লুকিয়ে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, পরবর্তীতে উভয় অভিযানে জব্দকৃত ইয়াবা এবং আটককৃত ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১০

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১১

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১২

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৩

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৪

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৫

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৬

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৭

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৮

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৯

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

২০