PRIYOBANGLANEWS24
২৭ সেপ্টেম্বর ২০২২, ১০:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচী

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসির) উদ্যোগে বৃহত্তর ঢাকা জেলা সেচ প্রকল্পের নয়নশ্রী ইউনিয়নের তাশুল্লা পুনঃখনন খালের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচী করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করেন বিএডিসির প্রধান প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) মেহাম্মদ জাফর উল্লাহ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ফলদ বৃক্ষরোপণে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা হবে অন্য দিকে এলাকাবাসীর পুষ্টি চাহিদা পূরণ হবে।

এ সময় প্রধান অতিথির কাছে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও কৃষকরা খননকৃত খালের উপর একটি ফুটব্রিজের দাবী জানালে প্রধান প্রকৌশলী কৃষকের জমির ফসল ও কৃষিযন্ত্র পারাপারের সুবিধার্থে খালের উপর একটি ফুটব্রিজ নির্মাণের জন্য প্রকল্প পরিচালককে নির্দেশনা প্রদান করেন।

এ সময় বিভিন্ন ফলদ জাতের ৪০০ গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচীতে উপস্থিত ছিলেন, বিএডিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পূর্বাঞ্চল) স্বপন কুমার হালদার, প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মনিরা জাহান, সহকারি প্রকৌশলী রাকিব আল হাসান, কলাকোপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল,নয়নশ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পলাশ চৌধুরী, ঠিকাদার মো. পলাশ সহ স্থানীয়গন্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০