PRIYOBANGLANEWS24
২৪ সেপ্টেম্বর ২০২২, ১১:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় একটি বালুবাহী ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক আরোহী।

কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া পুলিশ ফাঁড়ীর এসআই উমর ফারুক জানান, উপজেলার কলাতিয়া আঁটিবাজার সড়কে শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইদুল ইসলাম শুভ (২৫) উপজেলার ঘাটারচর এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে।
এসআই উমর ফারুক জানান, রাতে শুভ ও তার এক বন্ধু কলাতিয়া বাজার থেকে মোটরসাইকেলে করে ঘাটারচর যাচ্ছিলেন। তারা মোটরসাইকেল নিয়ে ওই সড়কের নিশান বাড়ি কওমি মাদ্রাসার সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি বালুবাহী ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই শুভর মৃত্যু হয়। তবে অপর আরোহী সুস্থ আছেন।

সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ট্রাক চালকের সহকারীকে আটক করাসহ ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০