PRIYOBANGLANEWS24
২৪ সেপ্টেম্বর ২০২২, ২:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি মিথ্যাচার করে শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে পারবে নাঃ মাহবুবউল আলম হানিফ

বিএনপি মিথ্যাচার করে জনগনের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছে, এতে কোন লাভ নেই। মিথ্যাচার করে শেখ হাসিনা সরকাকে পতন ঘটাতে পারবেন না, সেই শক্তি বিএনপির নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক মাহবুবউল আলম হানিফ। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে কামরাঙ্গীরচর থানা আওয়ামীলীগের আয়োজনে আশ্রাফাবাদ চৌরাস্তায় বিএনপি-জামাত চক্রের অপরাজনীতি, দেশ বিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাস নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ সভা ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুবউল আলম হানিফ বিএনপির প্রতি আহবান জানিয়ে বলেন, আপনার গনতন্ত্রে বিশ্বাসী হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহ করার প্রস্তুতি নেন। আর নির্বাচনে অংশ গ্রহন করেও আপনাদের কোন লাভ নেই কারন জনগন আপনাদের পছন্দ করে না। বিএনপির ২ শীর্ষ নেতা খালেদা জিয়া ও তারেক রহমান দুর্নীতি, সন্ত্রাস ও মানুষ হত্যার দায়ে দন্ডিত আসামী উল্লেখ করে তিনি বলেন, দন্ডপ্রাপ্ত শীর্ষ ২ নেতার নেতৃত্বে জনগন আপনাদের পছন্দ করে না তাই সেই দল কখনো জনগনের ভোটে রাষ্ট্র ক্ষমতায় আসার কোন সুযোগ নেই।

মির্জা ফখরুলের একটি বক্তব্যের কথা উল্লেখ তিনি আরো বলেন, স্বাধীন বাংলাদেশ বিএনপি বিশ্বাসী করে না। বিএনপি পাকিস্তানের আদর্শে বিশ্বাসী, তারা পাকিস্তানের বাকধারা ও রাজনীতিতে বিশ্বাসী। তাদের কাছে বাংলাদেশ ও মানুষের উন্নয়ন কখনো পছন্দ হয় না সেই কারনেই দেশকে অস্থিতিশীল করতে চায়। দলীয় নেতা কর্মীদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, আমরা কারো সাথে ঝগড়া করতে চাই না, তবে দেশকে অস্থিতিশীল করতে চাইলে সজাগ থাকুন রাজপথে থেকে যেকোন নৈরাজ্যকে প্রতিহত করা হবে। বিএনপি যদি দেশকে অস্থিতিশীল করতে চায় তবে আমরা দাঁত ভাঙ্গা জবাব দিবো। জয়বাংলা শ্লোগান দিলেই এরা লেজ গুঁটিয়ে পালাবে। বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিটি নেতা-কর্মীর প্রতি আহবান রইলো সামনে জাতীয় সংসদ নির্বাচন আর সেই নির্বাচনে শেখ হাসিনা সরকারের জয় নিশ্চিত উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

প্রতিবাদ সভায় বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাড. কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন কবীর।

এসময় এ্যাড. কামরুল ইসলাম বিএনপিকে একটি আন্তর্জাতিক সন্ত্রাস উল্লেখ করে বলেন, বাংলার মাটিতে তত্বাবধায় সরকার আর আসবে না। ষড়যন্ত্র করে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় বিএনপি। জনগনের প্রতি আপনাদের কোন আস্থা নেই তাই আপনারা বিদেশীদের ধণ্যা ধরছেন। বাংলাদেশে বিদেশীদের কাছে ধন্যা ধরে কোন লাভ হবে না। ক্ষমতা পরিবর্তন হলে একমাত্র ভোটের মাধ্যমেই ক্ষমতা পরিবর্তন হবে। তাই বিএনপির প্রতি আহবান জানাই সন্ত্রাসের পথ পরিহার করে নির্বাচনে অংশ গ্রহন করেন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের ৫৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নূরে আলম চৌধুরী, ৫৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন, ৫৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইদুল ইসলাম মাদবরসহ আরো অনেকে।

প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিলটি কামরাঙ্গীরচরে আশ্রাফাবাদ চৌরাস্তা থেকে মাদবর বাজারে গিয়ে শেষ হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০