PRIYOBANGLANEWS24
২১ সেপ্টেম্বর ২০২২, ১১:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকার কেরানীগঞ্জে ধর্ষণের অভিযোগে তিনজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী এক গৃহবধু (২৫)। বুধবার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ভুক্তভোগী হাজির হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি (মামলা নং-৬২) দায়ের করে। সে রাজধানীর যাত্রাবাড়ি থানার মিরহাজীরবাগ এলাকার আজিজুল হকের বাড়ির ভাড়াটিয়া।

মামলার আসামিরা হলেন, তোফাজ্জল (৪০), ইসহাক (৩৮), ও নিলা আক্তার(১৯)। এদের মধ্যে নিলা আক্তার ভুক্তভোগী নারীর পূর্ব পরিচিত ছিল। দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজামান মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর মামলার ৩ নম্বর আসামি নিলা আক্তার মামলার আসামি তোফাজ্জল ও ইসহাক মিয়ার কাছে পূর্বের কিছু ধারের টাকা আনতে যায়। সাথে ধর্ষণের শিকার ওই নারীকে নিয়ে যায়। পরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কোন্ডার মোল্লা বাজার খেয়া ঘাটের পাশে একটি ইটভাটায় নিয়ে যায়। পরবর্তীতে ধর্ষণের শিকার নারীকে সেখানে রেখে নীলা আক্তার কৌশলে পালিয়ে যায়। এরপর রাত আটটার দিকে আসামী তোফাজ্জল ও ইসহাক মিয়া ওই নারীকে জোরপূর্বক পালাক্রমে একাধিকবার ধর্ষণ করে রাত ১১টার দিকে অচেতন অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে ধর্ষনের শিকার নারী মোবাইল ফোনে তার স্বামীকে ঘটনা জানালে রাত ১টার দিকে স্বামী গিয়ে স্ত্রীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসে।

মামলার তদন্তকারী কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানার জাজিরা ফাড়ি ইনচার্জ উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, এই ঘটনায় এজাহারভুক্ত এক নম্বর আসামি তোফাজ্জল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০