PRIYOBANGLANEWS24
২১ সেপ্টেম্বর ২০২২, ২:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকার কেরানীগঞ্জে ট্রাকের চাপায় মনির হাওলাদার (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত পৌনে ১২ টায় উপজেলার রোহিতপুর ধর্মশুর বড়ইগাচ তলা নামক এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

সে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্য ইছাপুরা গ্রামের নাসির হাওলাদারের ছেলে। এ তথ্য নিশ্চিত করেন, কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশীদ ।

নিহত মনির হাওলাদার ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রামের বাড়ী সিরাজদিখানে যাচ্ছিলো বলে স্থানীয় সুত্রে জানা যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী জয়নাল জানান, তিনি রাত ১১ টার পর আব্দুল্লাহপুর-সোনাকান্দা হয়ে সাভারের দিকে যাচ্ছিলেন। রাস্তার পাশে হঠাৎ এক যুবককে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে আশেপাশের লোকজনকে খবর দিলে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে ওসি মামুন অর রশীদ জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মোটরসাইকেলটি পুলিশের হেফাজতে রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০