PRIYOBANGLANEWS24
১৬ সেপ্টেম্বর ২০২২, ৯:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ধর্ম নিয়ে কটুক্তি: অভিযুক্ত পুলিশ কনস্টেবল প্রীতম গ্রেপ্তার

ঢাকার নবাবগঞ্জে ইসলাম ধর্ম ও মহানবী (সঃ) কে নিয়ে কটুক্তি করে ফেসবুকে কমেন্টস করার অভিযোগে অভিযুক্ত পুলিশ কনস্টেবল প্রীতম মন্ডলকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ।

জানা যায়, ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোবাশশিরা হাবীব খানের নেতৃত্বে ঢাকা দক্ষিণ গোয়েন্দা পুলিশের একটি দল বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে শুক্রবার সকালে ঢাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করেন প্রীতমকে।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশশিরা হাবীব খান প্রীতমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি আলোচিত হওয়ায় ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের নির্দেশে প্রীতমকে গ্রেপ্তারে কাজ শুরু করে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাতভর চেষ্টার পর শুক্রবার সকালে প্রীতমকে গ্রেপ্তার করতে সক্ষম হই আমরা। গ্রেপ্তারের পর তাকে নবাবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে আসামীকে আদালতে পাঠিয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। তিনি জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অপরাধে অভিযুক্ত পুলিশ সদস্য প্রীতম মন্ডলকে সাময়িকভাবে বরাখাস্ত করা হয়েছে।

অভিযুক্ত পুলিশ সদস্য প্রীতম নবাবগঞ্জ উপজেলার শোল্লা গ্রামের বাসিন্দা৷ সম্প্রতি সে ইসলাম ধর্ম ও মহানবী (সঃ) কে নিয়ে ফেসবুকে কটুক্তি করেন। এ ঘটনায় অনেকটা উতপ্ত হয়ে উঠে ধর্মপ্রাণ মানুষ। নবাবগঞ্জ উপজেলা প্রশাসন ও থানা পুলিশের দ্রæত পদক্ষেপের কারনে পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হয় এবং তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়। এ ঘটনায় নবাবগঞ্জ থানায় অভিযুক্ত প্রীতম মন্ডল ও আলোক সরকার কার্তিক নামে আরেকজনের বিরুদ্ধে ফৌজদারী আইনে মামলা করা দায়ের করা হয়েছে।

এদিকে ইসলাম ধর্ম ও মহানবী (সঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে শুক্রবার নবাবগঞ্জের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভের ডাক দেয় ধর্মপ্রাণ মুসল্লীরা। অপরদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লীগণকে শান্তি শৃংখলা বজায় রাখার জন্য অনুরোধ করে শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের ফেসবুক আইডি থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০