PRIYOBANGLANEWS24
১৬ সেপ্টেম্বর ২০২২, ৭:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতঃ অভিযুক্ত পুলিশ সদস্যকে সাসপেন্ড

ঢাকার নবাবগঞ্জে ইসলাম ধর্ম ও মহানবী (সঃ) কে নিয়ে কটূক্তি করে ধর্মীয় অনুভূতিতো আঘাত হানার অপরাধে অভিযুক্ত পুলিশ সদস্য প্রীতম মন্ডলকে সাসপেন্ড করা হয়েছে। একই সাথে নবাবগঞ্জ থানায় অভিযুক্ত প্রীতম মন্ডল ও আলোক সরকার কার্তিকের বিরুদ্ধে ফৌজদারী মামলা করা হয়েছে।

ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মুবাশ্বির হাবিব খানের নেতৃত্ব ঢাকা দক্ষিণ ডিবির একটি টিম ঢাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দিবাগত রাতে।

শুক্রবার সকালে নবাবগঞ্জ উপজেলা প্রশাসন ও দোহার সার্কেল এএসপি আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

দোহার সার্কেল এএসপি আরিফুল ইসলাম বলেন, ইসলাম ধর্ম ও মহানবী (সঃ) এর অবমাননাকারী অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত পুলিশ সদস্য প্রীতমকে সাসপেন্ড করা হয়েছে এবং তার রিমান্ড আবেদন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লীগণকে শান্তি শৃংখলা বজায় রাখার জন্য অনুরোধ করা হয়েছে।
রাষ্ট্রের পক্ষ থকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ এরপরও কেউ যদি সাম্প্রদায়িক বিশৃংখলা সৃষ্টি করতে চায় তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযুক্ত পুলিশ সদস্য প্রীতম নবাবগঞ্জের শোল্লার বাসিন্দা৷ সম্প্রতি তিনি ইসলাম ও মহানবী (সঃ) কে নিয়ে ফেসবুকে কটূক্তি করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০