PRIYOBANGLANEWS24
১৪ সেপ্টেম্বর ২০২২, ১:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে ৭দিন ধরে দুই মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ

ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের আছিয়া শিকদার এতিমখানা ও মাদ্রাসার দুই শিশু ছাত্র গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) থেকে নিখোঁজ রয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, কাউকে না বলে তারা মাদ্রাসা থেকে পালিয়ে গেছে।

নিখোঁজ ছাত্ররা হলো দোহার উপজেলার আন্তা গ্রামের মৃত পরশ আলীর ছেলে মো. সিয়াম (১৪) ও নড়াইল জেলার লোহাগড়া উপজেলার চরমাউলী গ্রামের নুর ইসলাম মোল্লার ছেলে মো. ইয়ামিন মোল্লা (১৩)।
এ ঘটনায় নিখোঁজ সিয়ামের ভাই সুজন ও ইয়ামিন মোল্লার চাচা মনিরুজ্জামান নবাবগঞ্জ থানায় দুইটি সাধারণ ডায়েরি করেছেন।

মাদ্রাসা কর্তৃপক্ষ ও জিডি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ভোরে ঘুম থেকে উঠে মাদ্রাসার সকল ছাত্ররা ফজরের নামাজ পড়তে যায়। কিন্ত সিয়াম ও ইয়ামিন নামাজ পড়তে গিয়ে সবার অগোচরে মাদ্রাসা থেকে বের হয়ে যায়। বিভিন্ন স্থানে তাদেরকে খুঁজে না পেয়ে পরিবারকে জানায় মাদ্রাসা কর্তৃপক্ষ। পরে পরিবারের সদস্যরা ও মাদ্রাসা কর্তৃপক্ষ বিভিন্ন স্থানে তাদের খোঁজ করেন। তাদের সন্ধান না পেয়ে রবিবার থানায় জিডি করেন নিখোঁজ দ্ইু ছাত্রের অভিভাবকরা।

প্রতিষ্ঠানের মুহতামীম মাকসুদুর রহমান রিয়াদ বলেন, ঘটনার আগে দিন বুধবার বিকেলে সিয়াম ও ইয়ামিন কাউকে না জানিয়ে সিয়ামদের বাসায় চলে গিয়েছিল। পরে চলে আসে। বৃহস্পতিবার ভোরে তারা মাদ্রাসা থেকে আবার পালিয়ে যায়। আমাদের অনুরোধে টিকরপুর বাসস্টান্ডে বাস স্টাফরা তাদের ধরে রাখলেও সেখান থেকে তারা ব্যাগ রেখে কৌশলে আবারও পালিয়ে যায়। আমরা এখনও বিভিন্ন জায়গায় তাদের খোঁজ করছি।

নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম শেখ বলেন, আমার ধারনা পালিয়েছে। তাদের উদ্ধারে চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০