PRIYOBANGLANEWS24
১২ সেপ্টেম্বর ২০২২, ১০:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে পুলিশ পরিচয়ে স্বর্ণ লুট, গ্রেপ্তার ৮

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ৯৮ ভরি স্বর্ণ লুটের ঘটনায় এক পুলিশ সদস্যসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন পুলিশ সুপার আসাদুজ্জামান।

গ্রেপ্তাররা হলেন- রাজধানীর লালবাগ থানার পুলিশ কনস্টেবল মো. কামরুজ্জামান লিখন (৪২), মো. জাকির হোসেন (৩৮), শফিকুল ইসলাম ওরফে সুমন (৩৮), শরীফ (৩৬), উত্তম মজুমদার (৩৬), মো. রায়হান (৩২), আনন্দ পাল (২৭) ও নাহিদা নাহার মেমী (৩২)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ২ সেপ্টেম্বর (শুক্রবার) মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার গোবিন্দল জামটি বাজারের সোলাইমান জুয়েলার্সের মালিক মো. হাবু মিয়া তার দোকানের বিশ্বস্ত কর্মচারী বরুন ঘোষের মাধ্যমে ৮পিচ লম্বা (বিস্কুট আকৃতির) তেজাবি স্বর্ণ (গলানো স্বর্ণ) ওজন ৯৮ ভরি তাঁতীবাজারের স্বর্ণের দোকানে বিভিন্ন গহনা তৈরির উদ্দেশ্যে পাঠায়।

দোকানের কর্মচারী বরুন ওই স্বর্ণ কোমরে গুঁজে অনুমান বিকেল ৩টার দিকে মোটরসাইকেলে করে মানিকগঞ্জের সিংগাইর থেকে রওনা হয়ে কেরানীগঞ্জ মডেল থানাধীন জনি টাওয়ার সংলগ্ন সাজেদা হাসপাতালের গলির রাস্তায় মোটরসাইকেল রেখে অটোরিকশা ও পরবর্তীতে নৌকায় করে বুড়িগঙ্গা নদী পার হয়ে তাঁতিবাজার স্বর্ণের দোকানে যায়।

তাঁতিবাজারের স্বর্ণের দোকান বন্ধ থাকায় কর্মচারী বরুন ঘোষ ওই স্বর্ণগুলি নিয়ে পুনরায় কেরানীগঞ্জ মডেল থানাধীন জনি টাওয়ার সংলগ্ন সাজেদা হাসপাতালের গলির রাস্তায় মোটরসাইকেলের কাছে আসা মাত্র আগে থেকে উৎ পেতে থাকা ডাকাতচক্রের সদস্যরা পূর্বপরিকল্পিতভাবে পুলিশের পোশাক পরে ও নিজেদেরকে পুলিশের লোক পরিচয় দিয়ে বরুনের কাছে অবৈধ মালামাল আছে এই অভিযোগে তাকে জোরপূর্বক ডাকাতদের ব্যবহৃত মাইক্রোবাসে তুলে নিয়ে ঘটনাস্থল থেকে সটকে পড়ে।

ডাকাতরা তাকে গাড়িতে তুলেই তার চোখ-মুখ বেঁধে ফেলে এবং মারতে শুরু করে। একপর্যায়ে বরুনের কাছে থাকা উল্লেখিত ৮টি স্বর্ণের বার, স্বর্ণ চালানের কাগজপত্র ও নগদ তিন হাজার টাকা কেড়ে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঝিলমিল এলাকার ফাঁকা স্থানে গিয়ে মাইক্রোবাস থেকে বরুনকে নামিয়ে দিয়ে পালিয়ে যায়। বরুন বিষয়টি তাৎক্ষণিক মোবাইল ফোনে দোকান মালিক হাবু মিয়াকে জানায়। অতঃপর হাবু মিয়া বাদী হয়ে ৩ সেপ্টেম্বর (শনিবার) কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন যার নাম্বার-১০।

এর ধারাবাহিকতায় পুলিশ সুপার আসাদুজ্জামান তাৎক্ষণিকভাবে ডাকাত চক্রকে চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য বিভিন্ন দিক-নির্দেশনা দেন। তদন্তের শুরুতে কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং তথ্যপ্রযুক্তির মাধ্যমে সংঘবদ্ধ ডাকাত চক্রটিকে শনাক্ত করে। পরে জেলা পুলিশ সুপার আসাদুজ্জামানের সরাসরি তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন কবীরের নেতৃত্বে কেরানীগঞ্জ মডেল থানার একটি চৌকস দল ঢাকা জেলার আশুলিয়া, সাভার, ডিএমপি এবং খুলনা জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে পুলিশকে জানান, তারা পুলিশ পরিচয়ে ঢাকা ও এর আশপাশের বিভিন্ন এলাকায় নিয়মিত স্বর্ণ ও নগদ টাকা ডাকাতি করে থাকে।

পরে তাদের দেওয়া তথ্যমতে লুণ্ঠিত স্বর্ণের মধ্যে ৫১ ভরি ৬ রতি স্বর্ণ ও স্বর্ণ বিক্রয়ের নগদ ১৫ লাখ টাকা এবং ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার (অপরাধ) আবদুল্লাহ হীল কাফি, অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) মো. শাহাবুদ্দিন কবির ও কেরানীগঞ্জ মডেল থানার ওসি মামুন অর রশিদ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০