PRIYOBANGLANEWS24
১১ সেপ্টেম্বর ২০২২, ১১:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে ৯৮ ভরি স্বর্ণ লুটের ঘটনায় পুলিশ সদস্য গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জ উপজেলা থেকে ৯৮ ভরি স্বর্ণ লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা কেরানীগঞ্জ মডেল থানার এসআই অলক কুমার দে রবিবার দুপুরে জানান, শনিবার উর্ধতন কর্মকর্তারা তাকে আমাদের কাছে হস্তান্তর করেছে।

গ্রেপ্তার পুলিশ কনস্টেবল মুন্সি কামরুজ্জামান লিখন রাজধানীর লালবাগ থানায় কর্মরত ছিলেন।

এসআই অলক প্রিয়বাংলা নিউজ টোয়েন্টিফোরকে জানান, গত ২ সেপ্টেম্বর (শুক্রবার) মানিকগঞ্জ থেকে এক ব্যবসায়ী ৯৮ ভরি স্বর্ণ নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে রাজধানীর তাঁতীবাজারে আসেন। তার পিছন পিছন আসেন এক ব্যক্তি। মূলত তিনি ইনফরমার ছিলেন।

শুক্রবার তাঁতীবাজার বন্ধ থাকায় ওই ব্যবসায়ী স্বর্ণ বিক্রি করতে না পেরে ফেরার পথে সে কেরানীগঞ্জের সাজেদা হাসপাতালের সামনে পৌছালে আগে থেকে ওই স্থানে ওৎ পেতে থাকা কয়েকজন ব্যক্তি পুলিশ পরিচয়ে দিয়ে তাকে আটক করে গাড়িতে তোলে তার সঙ্গে থাকা ৯৮ ভরি স্বর্ণ লুটে নেয়। পরে তাকে কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্পের নির্জন স্থানে নিয়ে ছেড়ে দেয়।

পরে এ ঘটনায় ভুক্তভোগী ওই ব্যবসায়ী মামলা করলে সর্ব্বোচ্চ তথ্য প্রযুক্তির ব্যবহার করে পুলিশ কনস্টেবল কামরুজ্জামানের সম্পৃক্ততা পাওয়া যায়। মূলত এ কারণেই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ ঘটনায় আরও কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা বলেন, এ বিষয়ে সংবাদ সম্মেলন করে এসপি স্যার বিস্তারিত জানাবেন। এ ঘটনায় আমি ঢাকা থেকে এখনও বহুদূরে আছি। সারারাত অভিযান চালিয়ে কেরানীগঞ্জের উদ্দেশ্যে ফিরছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০