PRIYOBANGLANEWS24
১০ সেপ্টেম্বর ২০২২, ৯:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অপহৃত কিশোরী উদ্ধার, অপহরণকারী তরুণ আটক

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা থেকে অপহৃত চৌদ্দ বছরের স্কুলছাত্রী এক কিশোরীকে উদ্ধার ও অপহরণকারী এক তরুণকে আটকের খবর দিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব।

শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১০ কেরানীগঞ্জ এর অধিনায়ক (পরিচালক) ডিআইজি মাহ্ফুজুর রহমান।

আটক অপহরণকারীর নাম মো. মেহেদী হাসান (২২)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১লা সেপ্টেম্বর দুপুর দেড়টায় মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকার একটি স্কুলে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক কিশোরী প্রাইভেট পড়ার জন্য তার বাসা থেকে স্কুলের উদ্দেশ্যে রওনা করে শ্রীনগর থানাধীন বাগানবাড়ী এলাকায় পৌঁছালে মেহেদীসহ অজ্ঞাতনামা আরো দু’জন মিলে ওই কিশোরীকে জোরপূর্বক সিএনজি অটোরিকশায় উঠিয়ে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান না পেয়ে পরদিন ভুক্তভোগীর বাবা বাদী হয়ে শ্রীনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি- নং-৬৩) করেন। ঘটনাটি জানতে পেরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল অপহৃত কিশোরীকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারের লক্ষে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি ও অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে গতকাল ৯ সেপ্টেম্বর ঢাকার সাভারের কান্দিভাকুর্তা এলাকায় অভিযান চালিয়ে অপহৃত স্কুলছাত্রী কিশোরীকে উদ্ধার ও অপহরণকারী মেহেদীকে আটক করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামী এই ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। উদ্ধার করা ভুক্তভোগী কিশোরীকে ও আটক আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০