PRIYOBANGLANEWS24
৬ সেপ্টেম্বর ২০২২, ১১:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শখের বাঁশের নৌকার বাইচ দেয়া হলো না নাজিমুদ্দিনের

নাজিমুদ্দীন। বৃদ্ধ হলেও যুবকদের মতো বিনোদন প্রেমী ছিল। বড় ইচ্ছা ছিল দিনমজুর ছেলের বানানো ৬৫ হাত লম্বা বাঁশের নৌকা দিয়ে বিভিন্ন অঞ্চলে বাইচ খেলবেন।কয়েকদিন আগেই দাওয়াত পান মানিকগঞ্জ সদর থানার নবগ্রাম ইউনিয়নের দিঘুলীয়ার কালিগঙ্গা নদীতে আজকের নৌকা বাইচের। সেজন্য বৃহস্পতিবারই ভ্যানে করে বহু কষ্টে নিয়ে যান বিশাল এই নৌকাটি। শুক্রবার ১২টার দিকে পরিবারের সবাই মিলে বাইচে যায়। রেওয়াজ অনুযায়ী বাইচের নৌকা ধান দুববা দিয়ে বরবে এমন সময় নাজিমউদ্দীন অসুস্থতাবোধ করেন। পানি খাওয়ানো হয়। শুয়ে পরেন তিনি। ছেলে সাত্তার নৌকা রেখে বাবাকে নিয়ে চলেন হাসপাতালে। কোনো সাড়াশব্দ নেই। হাসপাতালে গেলে চিকিৎসকরা জানান অনেক আগেই মারা গেছেন তিনি।

এলাকাবাসী জানায়, কয়েকদিন আগেই নাজিমউদ্দীনের ছেলে আবদুস সাত্তার এই বাঁশের নৌকাটি বানিয়েছেন। তার ছেলের পেশা বাই সাইকেল মেকানিক। বাবা, মা, স্ত্রী পুত্র নিয়ে তাদের অভাবের সংসার। নৌকা বাইচ তার প্রচন্ড নেশা। তাই এই নৌকাটি ধার দেনা করে বানিয়েছেন। কারো কাছ থেকে সহযোগিতা নেয়নি। নৌকার নাম ঠিক করেছে আব্দুস সাত্তারের বাঁশের নৌকা বঙ্গবন্ধুর তরী। কিন্তু টাকার অভাবে নৌকার নামটি পর্যন্ত লিখাতে পারেনি। তার আগেই লোকটি মারা গেলেন।

কথা হয় নৌকার মালিক আব্দুস সাত্তারের সঙ্গে। তিনি বলেন, আমি গরীব মানুষ। তাই আব্বা প্রথমে নৌকা বানানোর পক্ষে ছিলেন না। একপর্যায়ে আব্বা আমাকে সমর্থন দেন। বাইচেও গেছিলো। কিন্তু হঠাৎ করেই বাবা অসুস্থ হয়ে যায়। বাবার ইচ্ছাটা পূরণ হলো না।

তিনি জানান, ১০/১২ বছর আগে হঠাৎ করে স্বপ্ন দেখেন একটি বাইচের নৌকা বানাবেন। কিন্তু কাঠ দিয়ে একটি ঘাসী নৌকা বানাতে খরচ পড়বে ৬ থেকে ৭লাখ টাকা। এতো টাকা পাবো কোথায়? টেস্ট করতে গত বছর বাঁশ দিয়ে নৌকা বানান। পরে চলতি বছরের তিন মাস আগে দুটো পুরাতন সাইকেল বিক্রি করে শুরু করেন বাশ দিয়ে নৌকা বানানো। দীর্ঘ তিন চার মাসে তিনি নিজে বাঁশ দিয়ে নৌকাটি বানান। তাকে সহযোগীতা তার এক বন্ধু লুৎফর রহমান।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক রাশিম মোল্লা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০