PRIYOBANGLANEWS24
৬ সেপ্টেম্বর ২০২২, ১১:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বেড়িবাঁধ-শিবপুর-সোনাতলা সড়কের বেহাল দশা, দুর্ভোগে এলাকাবাসী

ঢাকার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের বেড়িবাঁধ-শিবপুর-সোনাতলা যাওয়ার একমাত্র রাস্তাটির বেহাল দশা। রাস্তাটি পাকা করার দাবি দীর্ঘদিনের। তবে নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা পাঁকা রাস্তা নির্মাণের আশ্বাস দিলেও নির্বাচনের পর তা কথার মধ্যেই সীমাবদ্ধ থাকে। এতেই যেন বছরের পর বছর ভোগান্তিতে পড়তে হচ্ছে স্থানীয়দের।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তাটি ইট দ্বারা সম্প্রসারণ করা হলেও এখন কোনো ইটের চিহ্ন নেই রাস্তাটিতে। আর দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই কাদা পানিতে একাকার। সড়কের মাঝখানে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্তের। আর তাতে প্রতিনিয়ত জমছে পানি। চলাচল করতে পারছে না যানবাহন। পায়ে হেটে চলাচল করাও এখন কষ্টসাধ্য। কয়েকদিনের বৃষ্টিতে এখন আবার সড়কজুড়ে কাদা পানিতে জলাবদ্ধতাও কিছু কিছু অংশে। যানবাহন চলাচল করতে আর রোগী আনা নেওয়ার ক্ষেত্রে সীমাহীন দুর্ভোগের শিকার এলাকাবাসী।

শিবপুর গ্রামের আবুল হোসেন বলেন, ‘সড়কটি সংস্কারে মাঝে মাঝে কিছুটা উদ্যোগ নেওয়া হলেও সামান্য বৃষ্টিতেই পুরনো চেহারা ফিরে পায়। সামান্য বৃষ্টি হলেই হাটু পানি জমে। আর পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় কাদা মাড়িয়ে চলাচল করতে হয়। এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে দীর্ঘ দুই যুগ ধরে।’

নাম প্রকাশ না করার শর্তে এক স্কুল শিক্ষক বলেন, ‘একের পর এক চেয়ারম্যান আর মেম্বার পরিবর্তন হলেও তাদের সড়কে উন্নয়নের ছোঁয়া লাগেনি । উপজেলা সদর থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে অবস্থিত গ্রামটি এখনো অবহেলিত। বৃষ্টির দিনে প্রয়োজনের তাগিদে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় আমাদের’।

শুধু তাই নয়। সড়কটি দিয়ে প্রতিনিয়ত আশপাশের দুটি মাধ্যমিক, দুটি উচ্চ মাধ্যমিক, ৪টি প্রাথমিক বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী যাতায়াত করছে চরম দুর্ভোগে। শুষ্ক মৌসুমে কোনরকমভাবে চলাচল করলেও বর্ষা আর বৃষ্টির দিনে চলাচল করা অসম্ভব। সড়ক জুড়ে কাদা আর পানির কারনেই কোন যানবাহন চলাচল করতে পারছে না।

এ ব্যাপারে শিকারীপাড়া ইউপি চেয়ারম্যান আলীমুর রহমান খান পিয়ারার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, করোনা মহামারী ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারনে সব ধরনের উন্নয়ন প্রকল্প বন্ধ রয়েছে। দ্রুত রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০