PRIYOBANGLANEWS24
২৪ অগাস্ট ২০২২, ১২:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদে পুলিশের অভিযান

ঢাকার কেরানীগঞ্জে ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
বুধবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ফ্যামিলি শপিং মল থেকে জিনজিরা ফেরিঘাট হয়ে নদীর পাড়ের থানাঘাট পর্যন্ত এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

এর আগে জিনজিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাকুর হোসেন সাকুর কার্যালয়ে ইউনিয়নের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ মতবিনিময় করেন।

পরে চেয়ারম্যান অফিসার ইনচার্জ এর নেতৃত্বে একটি টিম ফুটপাত দিয়ে জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে রাস্তার দু’পাশের ফুটপাত দখল করা প্রায় শতাধিক অবৈধ ভ্রাম্যমান দোকান উচ্ছেদ করেন।

এ সময় মডেল থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ ফুটপাত দখলদারীদের উদ্দেশ্যে বলেন, রাস্তার ফুটপাত জনগণের চলাচলের জন্য তৈরি করা হয়েছে। এখানে অবৈধ দোকান স্থাপন করে চলাচলে বিঘ্ন করার কোন সুযোগ নেই। আজকে দোকানপাট উচ্ছেদ করে সবাইকে মৌখিকভাবে সতর্ক করে দেয়া হয়েছে, যাতে কেউ ফুটপাতে দখল করে দোকানপাট স্থাপন না করে। পরবর্তীতে আবারো কেউ ফুটপাত দখল করলে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন জিনজিরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মোস্তাক আহমেদ, মডেল থানার পরিদর্শক (অপারেশন) আশিকুর রহমান, ইউপি সদস্য অহিদুল ইসলাম রাসেল, কামরুল হাসান, সাখাওয়াত হোসেন সাকু,রায়হান উদ্দিনসহ সংরক্ষিত মহিলা মেম্বারগণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০