PRIYOBANGLANEWS24
১০ অগাস্ট ২০২২, ৩:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে খালে নিখোঁজের তিন ঘন্টা পর শিশুর লাশ উদ্ধার

ঢাকার দোহারের জয়পাড়া খালে নিখোঁজের তিন ঘন্টা পর রনি (১২) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বুধবার দুপুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় সে।

রনি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার মৃত সিরাজ খানের ছেলে। পাঁচদিন আগে দোহারের বৌবাজার এলাকায় চাচার বাড়িতে বেড়াতে আসে সে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে উপজেলার বৌবাজার টানা ব্রিজের নিচে খালের পানিতে স্থানীয় বন্ধুদের সাথে গোসল করতে নামে রনি। এসময় বন্ধুদের সাথে ব্রিজে উঠে নদীতে লাফ দেয় রনি।সবাই তীরে উঠতে পারলেও রনি পানিতে তলিয়ে যায়। রনিকে না পেয়ে তার বন্ধুরা রনির চাচার বাড়িতে খবর দেয়। স্থানীয়রা উদ্ধারে চেষ্টা চালানোর পর কোন সন্ধান না পেয়ে দোহার ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ঢাকা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল এক ঘন্টা চেষ্টার পর টানা ব্রিজের সামনে পানির নিচ থেকে রনির লাশ উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, লাশটি স্থানীয় জনপ্রতিনিধি ও দোহার থানা পুলিশের উপস্থিতিতে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

এ বিষয়ে দোহার থানা ওসি তদন্ত আজহারুল ইসলাম জানান, ঘটনাস্থলে থানার পুলিশ রয়েছে। সেখান থেকে থানায় ফিরে এলে বিস্তারিত জানাতে পারবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০