PRIYOBANGLANEWS24
১০ অগাস্ট ২০২২, ৩:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নড়াই-বালু নদীতে নৌকা বাইচ উপলক্ষে মতবিনিময় সভা

রাজধানী ঢাকার খিলগাও অবস্থিত নড়াই-বালু নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ আয়োজন করতে ঢাকার ৭৫ নং ওয়ার্ড (নাসিরাবাদ- ত্রিমোহনী) আওয়ামী লীগ ও যুবলীগ নেতৃবৃন্দের সঙ্গে নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নড়াই- বালু নদীর পাশে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের কার্যকরী সদস্য মো. কামাল হোসেন, নাসিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান পলাশ, ৭৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মনির হোসেন মোল্লা, নাসিরাবাদ ইউনিয়ন যুবলীগের সাবেক সহ সভাপতি সাইফুল আলম ফারুকী, সাবেক সদস্য কামাল হোসেন, বাইচ কমিটির ক্রীড়া সম্পাদক দুলাল দেওয়ান, মো. মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

সভার শুরুতে বাইচ কমিটির পক্ষ থেকে সংগঠনের সাধারণ সম্পাদক রাশিম মোল্লা উপস্থিত নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনাদের এই অঞ্চলের বাইচ দেখতে আমারা ঢাকাবাসী সারা বছর অপেক্ষা করি। শুধু ঢাকাবাসী নয়, আপনাদের এলাকার বাইচ দেখতে দেশের বিভিন্ন জেলা উপজেলার বাইচ প্রেমিরা অপেক্ষায় থাকেব। কিন্তু গত কয়েক বছর ধরে দেশবাসী সেই সুযোগ থেকে বঞ্চিত।আপনাদের এলাকায় অনেক বাইচ প্রেমি লোকজন আছেন। সুদূর প্রবাস থেকেও নৌকা বাইচের খোঁজ রাখেন। তিনি হলেন সজিব খান। আজকের এই মত বিনিময় সভার মধ্যস্থতায় যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি আপনাদের এলাকার আমাদের সংগঠনের প্রচার সম্পাদক সজিব খান। আবার আগের মতো এই এলাকায় নৌকা বাইচ আয়োজন করার উদাত্ত আহ্বান জানান তিনি। উপস্থিত নেতৃবৃন্ধ কমিটির আহ্বানের সঙ্গে ঐক্যমত পোষণ করেন । তবে এ সময় তারা নানা প্রতিকূলতার কথা জানান। এক সময় তাদের এলাকায় গোল্ড কাপ নৌকা বাইচ আয়োজন করা হতো বলেও স্মৃতি চারণ করেন।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের কার্যকরী সদস্য মো. কামাল হোসেন তার বক্তৃতায় বলেন, নৌকা বাইচ আমাদের এলাকায় বড় একটি বিনোদন ছিল। বাইচ উপলক্ষে এই এলাকায় কয়েকদিন পর্যন্ত উৎসবের আমেজে বিরাজ করে। কিন্তু গত কয়েক বছর ধরে আমরা নানা করণে নৌকা বাইচ আয়োজন করছি না। আবার একবার শুরু হলে এরপর থেকে প্রতিবছর হবে।

নাসিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান খান পলাশ বলেন, বর্ষা মৌসুম হলেই মনে পরে যায় সেই নৌকা বাইচের কথা। এই এলাকার বাইচে নাসিরাবাদ পর পর তিনবার চ্যাম্পিয়ন হয়েছে। আগের মতো পানি না থাকায়, বিল টিল বালু দিয়ে ভরাট করায় এখন নৌকা বাইচে ভাঁটা পড়েছে। তবে নৌকা বাইচ ঐতিহ্য আবার ফিরিয়ে আনতে হবে।

৭৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মনির মোল্লা বলেন, এলাকাবাসীর ঐক্যবদ্ধ থাকলে নৌকা বাইচ আয়োজন করা কোনো বিষয়ই না। যুব সমাজকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে সুস্থ বিনোদনের ব্যবস্থা থাকতে হয় কিন্তু এখন সমাজে সুস্থ বিনোদনের বড়ই অভাব। আর এ কারণে কিশোর যুব সমাজ ফেসবুক, ইউটিউবে মশগুল থাকে। নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটি আমাদের সহযোগিতা করলে এ বছরই একটি বাইচ আয়োজন করার চেষ্টা করব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০