PRIYOBANGLANEWS24
৯ অগাস্ট ২০২২, ৪:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার, গ্রেপ্তার ১

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নিখোঁজ অটোরিকশা (ইজিবাইক) চালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাবু হোসেন লিটন নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মঙ্গলবার স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত মো. মাজহারুল ইসলাম (২০) ঐ এলাকার মো. মিজানের ছেলে। ব্যাটারি চালিত অটোরিকশা (ইজিবাইক) চালিয়ে জীবধারণ করতো সে।

নিহতের বোন ইতি আক্তার জানান, এ মাসের ৬ তারিখে (শনিবার) বিকাল থেকে আমার ভাই নিখোঁজ ছিলেন। তার মুঠোফোনে একাধিকবার ফোন করে কোনো সাড়া না পেয়ে আমরা বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাইনি।

পরে রোববার (৭ জুলাই) আমার ভাইয়ের ব্যবহৃত ফোন নম্বর থেকে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ফোন আসে। এরপর আমার পরিবারের পক্ষ থেকে ওই দিনই ভাইয়ের নিখোঁজ হওয়ার বিষয়ে নবাবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। যার নম্বর ৩৪৪।

র‌্যাব-১০ এর মহাপরিদর্শক মাহ্ফুজুর রহমান জানান, ওই অটোরিকশা চালক নিখোঁজ হওয়ার বিষয়টি জানতে পেরে আমরা তদন্তে শুরু করি। গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব রসুলপুর আসরাফাদ কামরঙ্গীচর থেকে সোমবার রাত ৮টায় বাবু হোসেন লিটনকে গ্রেপ্তার করি। পরে গ্রেপ্তারকৃত ব্যক্তির দেওয়া তথ্যমতে থানা পুলিশের সহায়তায় নবাবগঞ্জ উপজেলার বক্সনগর ইউনিয়নের দিঘীরপাড় এলাকার একটি বাগানের ঝোপ থেকে সোমবার রাতে নিখোঁজ ওই অটোরিকশা চালকের গলাকাটা লাশ ও হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।

নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম হত্যাকান্ডের বিষয়ে বলেন, গ্রেপ্তার আসামির দেওয়া তথ্যমতে লাশ উদ্ধার করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০