PRIYOBANGLANEWS24
৩ অগাস্ট ২০২২, ১০:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে যাত্রীর বৈঠার আঘাতে মাঝি নিহত

বুড়িগঙ্গা নদীতে নৌকা পারাপারের সময় নৌকার মাঝি ও যাত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে নৌকার বৈঠার আঘাতে সোহরাব সিকদার (৫০) নামে এক মাঝি নদীতে পরে নিখোঁজ হয়। প্রায় ৩ ঘন্টা খোঁজাখুজির পর বুড়িগঙ্গা নদীর কেরানীগঞ্জ মডেল থানা ঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় মাঝির মরদেহ উদ্ধার করে বরিসুর নৌ-পুলিশ। মঙ্গলবার (২ আগষ্ট) রাত ৯ টার দিকে বুড়িগঙ্গা নদীর কেরানীগঞ্জ মডেল থানা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ঘাতক যাত্রী মনির হোসেনকে (৩২) স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নিহত মাঝি মাদারীপুরের শিবচর থানার শিকদার কান্দি গ্রামের নিয়ামত শিকদারের ছেলে।

নিহত মাঝির মেয়ের জামাই মোঃ সেলিম খান জানান, মঙ্গলবার রাত ৯ টার দিকে তার শশুর নলগোলা ঘাট থেকে যাত্রী নিয়ে কেরানীগঞ্জ মডেল থানা ঘাট এলাকায় আসতেছিল। নৌকা বুড়িগঙ্গা নদীর মাঝ বরাবর আসলে যাত্রী মনির হোসেন নৌকার সিগন্যাল লাইটের উপর বসে। তার শশুর সেই যাত্রীকে সিগন্যাল লাইট থেকে সরে বসতে বললে, যাত্রীর সাথে শুরু হয় ঝগড়া। ঝগড়ার এক পর্যায়ে যাত্রী মনির হোসেন নৌকার বৈঠা কেড়ে নিয়ে তার শশুরের মাথায় আঘাত করে। এতে সাথে সাথে সোহরাব পানিতে পরে নিখোঁজ হয়। দীর্ঘ ৩ ঘন্টা খোঁজাখুজির পর নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক জিঞ্জাসাবাধে গ্রেপ্তারকৃত মনির ঘটনার সত্যতা স্বীকার করেছে, বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের মেয়ের জামাই মোঃ সেলিম খান বাদি হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০