PRIYOBANGLANEWS24
৩১ জুলাই ২০২২, ৪:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাসুলিয়া বিলে হেঁইয়ো রে হেঁইয়ো

টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাসুলিয়া (চাপড়া) বিলে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বাসাইল উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মো. আবদুল মালেক মিয়া স্মৃতি নৌকা বাইচ-২০২২ অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ, টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা থেকে শিপ নৌকা, পানশী নৌকা, কোশা নৌকা, ময়ূরপক্সক্ষীসহ বাহারি নামের ও রঙের প্রায় ৪০টি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক রাশিম মোল্লা বলেন, গ্রাম বাংলার সুস্থ বিনোদন নৌকা বাইচ এখন আর আগের মতো হয় না। তারপরেও বাসাইল আওয়ামী লীগ এই আয়োজন করায় ধন্যবাদ জানাই। প্রতি জেলায় ও বিভাগে সরকারী উদ্যোগে নৌকাবাইচ আয়োজনের দাবি জানাই। এরপর বিজয়ী নৌকাগুলোর মধ্যে থেকে জাতীয় পর্যায়ে নৌকা বাইচ প্রতিযোগিতা করার আহ্বান জানাই।

এক সময় এই বিনোদনই ছিল প্রধান বিনোদন। যে গ্রামে বাইচের আয়োজন হতো সেই গ্রামের প্রতি বাড়িতে পিঠা পুলি বানাতো। এলাকার যুব সমাজ বাইচ সফল করতে দিনরাত কাজ করত।কিন্তু এখন যুব সমাজ ফেসবুকে সময় কাটায়।

প্রতি বছরের মতো এবারো বর্ণিল এ নৌকা বাইচের আয়োজন করে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক মিয়া স্মৃতি ফাউন্ডেশন। আবহমান বাঙালি জাতির ঐতিহ্য ও কয়েকশ’ বছরের প্রাচীন সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ এই নৌকা বাইচ প্রতিযোগিতা। নদীমাতৃক এ দেশের গ্রামীণ লোকসংস্কৃতির সেই ঐতিহ্যকে বুকে ধারণ করে দেশের বিভিন্ন নদ-নদী ও বিল-হাওড়ে আয়োজন করা হয় নৌকা বাইচ। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলের বাসাইলের দিগন্ত বিস্তৃত জলভরা দৃষ্টিনন্দন বাসুলিয়ার চাপড়া বিলে উৎসবমুখর পরিবেশে এবারো অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। থৈ থৈ জলে, ঢাকঢোলের তালে তালে গ্রামবাংলার গান আর মাঝি-মাল্লারা বৈঠার ছন্দে মাতিয়ে তুলবে বাসুলিয়ার শান্ত জলের ঢেউ। আর সেই তালে তাল মেলাতে বিশাল বিস্তৃত বাসুলিয়া খ্যাত চাপড়া বিলের বুকে নামবে লাখো জনতার ঢল।

টাঙ্গাইল জেলা প্রশাসক ড. মোঃ আতাউল গণি’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম। যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মেজবাহ উদ্দিন অনুষ্ঠান উদ্বোধন করেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত সচিব ড. হারুন অর রশিদ বিশ্বাস,অর্থ মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আমিন শরিফ সুপন, টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালের কিডনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এম.এ সামাদ, বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা পারভীন,শিল্পপতি খালিদ হোসেন খান পাপ্পু।

অনুষ্ঠানটি সঞ্চালনা এবং সার্বিক তত্বাবধানের দায়িত্বে ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউস,সাধারণ সম্পাদক মির্জা রাজিক এবং নৌকা বাইচ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব সোহানুর রহমান সোহেল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০