PRIYOBANGLANEWS24
২৩ জুলাই ২০২২, ৬:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাবেক রাষ্ট্রপতি এরশাদ ও যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতার স্মরণে দোয়া মাহফিল

ঢাকার নবাবগঞ্জে সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের ৩য় মৃত্যুবার্ষিকী এবং যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার কলাকোপা ইউনিয়নের পুকুরপাড় এলাকায় নবাবগঞ্জ উপজেলা জাতীয় ছাত্রসমাজ ও দোহার নবাবগঞ্জ কলেজ শাখা জাতীয় ছাত্রসমাজ এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী, যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি অডিও বার্তায় যুক্ত হয়ে বলেন, দোহার-নবাবগঞ্জবাসীর প্রিয় মানুষ, যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা নুরুল ইসলাম আজ আমাদের মাঝে নেই। তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তার ২য় মৃত্যুবার্ষিকীতে আমরা সবাই তার জন্য দোয়া করব। আল্লাহ যেন তাকে মাফ করে দেন। আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন। এসম তিনি সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের কথা তুলে ধরেন।

জাতীয় ছাত্রসমাজ নবাবগঞ্জ উপজেলা কমিটির সভাপতি খলিল দেওয়ানের সভাপতিত্বে ও দোহার নবাবগঞ্জ কলেজ শাখার সভাপতি সজন শীলের সঞ্চালনায় এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ, নবাবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির নেতা খলিলুর রহমান, আ. মান্নান মাস্টার, জাতীয় যুব সংহতির নাজিম আহম্মেদ, জাতীয় ছাত্রসমাজ ঢাকা জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, কেন্দ্রীয় সদস্য মায়িন মাসুদ, কলাকোপা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আজিজুর রহমান শোভন, যন্ত্রাইল ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আ. সালাম, জাতীয় ছাত্রসমাজ নেতা শেখ নাসিফ উদ্দিন, নূর মোহাম্মদ, অজয় সরকার, ইমা আক্তার, শামীম হোসেন, মো. নুর উদ্দিন, আলমগীর হোসেন, হাফিজ উদ্দিন, মো. রাজা প্রমুখ।

দোয়া পরিচালনা করেন মাওলানা জি.এম আমিনুল ইসলাম

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০