PRIYOBANGLANEWS24
২০ জুলাই ২০২২, ৭:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটির ১ যুগ পূর্তি

আজ ১ যুগে পূর্তি হলো নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটির। ২০১০ সালের ২০শে জুলাই এই সংগঠনের যাত্রা শুরু হয়। এ উপলক্ষ্যে আগামী ভাদ্র মাসে আয়োজন করা হবে যুগপূর্তির নৌকাবাইচ।

সংগঠনের সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক রাশিম মোল্লা সংগঠনের সর্বস্তরের সদস্য, শুভাকাঙ্খী, নৌকা বাইচ মালিক, আয়োজক, দর্শকদের প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন।

তারা বলেন, যুগ পূর্তির নৌকা বাইচে এবার দর্শকরা দুটি নতুন ঘাসী নৌকা দেখতে পাবেন। এছাড়া সিরাজগঞ্জের পানসী নৌকা করম আলী এক্সপ্রেস, মায়ের দোয়ার নৈপুণ্য নৌকা বাইচ দেখতে পাবেন।

সূত্র জানায়, এ সংগঠনের সহসভাপতি মাহবুব জামান কিছুদিন আগে ১২৭ ফুট লম্বা বাইচের নৌকা ক্রয় করেছেন। এছাড়া সংগঠনের আরেক সদস্য নিবেশ চকিদার ইতিমধ্যে বিশাল বড় ঘাসী নৌকা বানিয়েছেন । এছাড়া পুরোনো নৌকাগুলোতেও আঁকছেন বিভিন্ন চিত্রকর্ম।

সংগঠনের সভাপতি মাসুদ মোল্লা বলেন, ২০১০ সালে নৌকাবাইচ ঐতিহ্য টিকিয়ে রাখতে সংগঠনের সাধারণ সম্পাদক রাশিম মোল্লার পরামর্শে এ সংগঠন গঠন করা হয়। প্রায় একশ বছর আগ থেকে ঢাকা, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জে ইছামতি, কালিগঙ্গা ও ধলেশ্বরী নদীর বিভন্ন পয়েন্টে মাসব্যাপী নৌকাবাইচ হতো।২০০১ সালের দিকে কাশিয়াখালী ইছামতী নদীর মুখে বেড়িবাঁধ দেয়া হয়। নদীতে পানির সংকট দেখা দেয়। চর পড়ে যায় নদীতে। নদীর মতো ভাটা পড়ে নৌকাবাইচেরও। এ কারণে এলাকার নৌকাগুলোর বিলুপ্ত ঘটে।

তিনি আরো জানান, গত ৩১ মার্চ মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ রোইং ফেডারেশন হাতিরঝিলে আয়োজন করে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক নৌকাবাইচ। বাইচে আন্তর্জাতিক ও জাতীয় দুটি ইভেন্ট ছিল। জাতীয় ইভেন্টে অংশ নেয় সংগঠনের সাধারণ সম্পাদক রাশিম মোল্লার নবাবগঞ্জ রোইং ক্লাব। আন্তর্জাতিক ইভেন্টেও বাংলাদেশ টিমের সাদা দলের নেতৃত্ব দেন তিনি। দুই ইভেন্টেই জয় লাভ করে।

সূত্র জানায়, এ সংগঠনের কার্যক্রম এখন রাজধানী ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলায়। এসব জেলার বিভিন্ন নদীতে নৌকাবাইচ ঐতিহ্য রক্ষা কমিটির নেতাদের নৌকা অংশ নেয়। হারানো নৌকাবাইচ ঐতিহ্য ফেরাতে এই সংগঠনের পক্ষ থেকে ২০১৯ সালে রাজধানীর বুড়িগঙ্গায় নৌকাবাইচ আয়োজন করতে ৫৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলরকে আহ্বান জানানো হয়। তখন কাউন্সিলর আহ্বানে সাড়া দিয়ে আয়োজন করেন নৌকাবাইচ। এই বাইচে সংগঠনের ৮ থেকে ১০টি নৌকা অংশগ্রহণ করে। ২০২১ সালে বিআইডব্লিউটিএ আয়োজিত নৌকাবাইচে সহায়তা করে নৌকাবাইচ ঐতিহ্য রক্ষা কমিটি। এতে অংশ নেয় সংগঠনের ৭টি নৌকা। সবশেষ পদ্মা সেতু উদ্বোধনের দিন আয়োজিত নৌকাবাইচে পদ্মা পাড়ি দিয়ে অংশ নিয়েছে সংগঠনের ৬টি নৌকা। নৌকাগুলো হলো- বলধারার ঐতিহ্য, সোনার তরী, হাতনীর রাজ, মামা ভাগ্নে, সোনার বাংলা ও লিটন এক্সপ্রেস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০