PRIYOBANGLANEWS24
২০ জুলাই ২০২২, ২:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে প্রবাসী ভাইয়ের পাকাঘর গুঁড়িয়ে দিল ছোট ভাই

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাহ্রা ইউনিয়নের পশ্চিম চক বাহ্রা এলাকায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে দুই সহোদরের মধ্যে বিরোধ চলছিলো। ফাঁকা বাড়িতে ওই এলাকার মৃত শাহজানের ছেলে ওমান প্রবাসী মো. শামীমের পাকা বসত ঘর ও আসবাবপত্র শুক্রবার সকালে এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দিয়েছে তার মেজু ভাই শহিদুল ইসলাম।

মঙ্গলবার দুপুরে প্রবাসী শামীমের স্ত্রী পারুল বেগম সংবাদকর্মীদেরকে এ বিষয়ে অভিযোগ করেন।

পারুল বেগম অভিযোগ করে বলেন, আমার ও আমার স্বামীর সাথে ৪ বছর ধরে দেবর শহীদুল জমি নিয়ে বিরোধ করে আসছে। সে জোড়পূর্বক আমার বাড়িটি দখল নিতে আমাকে ও আমার সন্তানদের মেরে ফেলার হুমকি দেয়। এর আগে আমার টিনকাঠের ঘরের বেঁড়া কেটে ফেলে দেয় তার ভয়ে আমি আমার সন্তানসহ ৪ বছর যাবত আমার বাবার বাড়িতে থাকি। শহীদুল বেপরোয়া কাউকে মানে না। শুক্রবার সকালে খালি বাড়িতে এক্সকাভেটর দিয়ে আমার পাকাঘর গুড়িয়ে দেয়। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

এবিষয়ে শহিদুল ইসলামকে একাধিক বার, তার মুঠোফোনে কল করলেও তিনি কল রিসিভ করেন নি।

এ ঘটনায় শামিমের ছোট ভাই উসমান বলেন, আমার বড় ভাই শামীম ক্রয় সূত্রে প্রাপ্ত জমিতে ঘর তৈরী করে, দীর্ঘ দিন ধরে বসত করে আসছিলো। কিন্তু আমার মেজ ভাই শহিদুল ওই ঘরের জমিটি নিজের বলে দাবি করেন। এই নিয়ে জনপ্রতিনিধি, এলাকার গন্যমান্য ব্যক্তিগণ একাধিকবার গ্রাম্য শালিসী করে সমাধানের চেষ্টা করেছে। কিন্ত মেজ ভাই শহিদুল কারো কথা না শুনে শুক্রবার সকালে, ভেকু দিয়ে শামীমের পাকা বসত ঘর ও ঘরের সকল আসবাবপত্র ভেঙ্গে গুড়িয়ে দেয়।

স্থানীয়রা জানায়, শহিদুল কাজটি অন্যায় করেছে। এ ভাবে বসত ঘর ভাংচুর করা ঠিক হয়নি।

এ বিষয়ে বাহ্রা ইউপি চেয়ারম্যান ড. সাফিল উদ্দিন মিয়া বলেন, সামাজিক ভাবে বসে মীমাংসার চেষ্টা করা হয়েছিলো কাউকে মানে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমসাবাদ নবীন সংঘ আয়োজিত ফুটবল টুর্ণামেন্টঃ ফাইনালে গালিমপুর শাহবাদ নবীন স্পোটিং ক্লাব

নবাবগঞ্জে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

১০

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

১১

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১২

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১৩

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১৪

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৫

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৬

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৭

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৮

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৯

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

২০