PRIYOBANGLANEWS24
২ জুলাই ২০২২, ২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শাশুড়িকে গলায় উড়না পেঁচিয়ে হত্যার চেষ্টার অভিযোগ

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় প্রবাসী ছেলের স্ত্রী মিতু আক্তারের (২৫) বিরুদ্ধে শাশুড়ি ছালেহা বেগমকে (৬০) গলায় উড়না পেঁচিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। চিকিৎসাজনিত কারণে বিলম্ব হওয়ায় ২ জুলাই পরিবারের পক্ষ থেকে সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন।

এ ঘটনায় ছালেহার স্বামী সিরাজ বেপারী (৬৩) বাদী হয়ে ছেলের স্ত্রীর বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। গত রবিবার সালেহা বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে বাড়ি ফিরেন।

আহত ছালেহা বেগম উপজেলা শিকারীপাড়া গ্রামের সিরাজ বেপারীর স্ত্রী। অভিযুক্ত মিতু আক্তার তাদের ছেলে সজীবের স্ত্রী এবং উপজেলার বারুয়াখালী গ্রামের মোশারফ খানের মেয়ে।

সিরাজ বেপারী ও আহত ছালেহা বেগম অভিযোগ করে বলেন, ৪ বছর আগে বিয়ের পর সজীব বিদেশে চলে যাওয়ার পর থেকে মিতু বাবার বাড়িতে থাকতো। তারা আমাদের খোঁজ খবর বা কোন টাকা পয়সাও দিতো না।

তারা জানান, গত ১২জুন সকালে মিতু আমাদের বাড়িতে এসে আমার স্ত্রীর সাথে কথা বলে এবং আমাদের সাথে থাকবে বলে জানান। ঘটনার ৩দিন পর ১৫ জুন সকাল ১০টার দিকে আবার বাড়িতে আসে। আমার স্ত্রীকে একা পেয়ে, মিথ্যা কথা বলে ওয়্যার ড্রপের চাবি নেয়। পরে মলম বা কীটনাশক জাতীয়দ্রব্য আমার স্ত্রীর চোখে মুখে ছিটিয়ে দেয়। এসময় সে অজ্ঞান হয়ে পড়লে আমার স্ত্রীকে হত্যার উদ্দেশে হাত-পা বেঁধে গলায় উড়না পেচিয়ে চাপ দিলে নাক মুখ দিয়ে রক্ত বের হয়। মারা গেছে ভেবে মিতু তারাতারি ওয়্যার ড্রপ খুলে নগদ ৮২ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। বাড়িতে এসে দেখি, স্ত্রী আহতাবস্থায় ঘরে পড়ে আছে। তাকে দ্রুত নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। পরে স্ত্রীর জ্ঞান ফিরে এলে, ঘটনা জেনে নবাবগঞ্জ থানায় মামলা করি।

এ ব্যাপারে জানতে মিতু আক্তারের বাবার বাড়িতে গেলে তিনি জানান, আমি তাদের (শশুড়) বাড়িতে থাকি না। আমি ওই বাড়িতে যাইনি। এ ঘটনা মিথ্যা ও বানোয়াট। তারা আমার নামে মিথ্যা মামলা করেছে। আমি জামিনে আছি।

মিতুর স্বামী প্রবাসী সজীব মুঠোফোনে ভিডিও মাধ্যমে জানান, আমার মা-বাবা আমার স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা নাটক সাজিয়েছে। আমার স্ত্রী খুবই ভাল। সে আমার মা-বাবার সাথে কখনও এ কাজ করতে পারে না।

মামলার দায়িত্বপ্রাপ্ত, নবাবগঞ্জ থানার বারুয়াখালী তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আব্দুল জলিল জানান, অভিযোগের ভিত্তিতে মামলা নেয়া হয়েছে। এঘটনার তদন্ত চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০