PRIYOBANGLANEWS24
১ জুলাই ২০২২, ৫:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিজ গ্রামে চির নিদ্রায় শায়িত হলেন ‘মানবতার ফেরিওয়ালা’

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রয়াত সভাপতি নির্মল রঞ্জন গুহ’কে তার নিজ গ্রাম ঢাকার দোহার উপজেলা বাস্তা গ্রামে সমাধিত করা হয়েছে। শুক্রবার বিকেল ৬টা পর্যন্ত পারিবারিক অন্তষ্টিক্রীয়া (ধর্মীয় ক্রীয়া) শেষে তাকে বাড়িতেই সমাধি (কবর) দেয়া হয়।

এরআগে দুপুর দুইটায় নির্মল রঞ্জন গুহ’র মরদেহ আনা নবাবগঞ্জ উপজেলা সদর কেন্দ্রীয় শহীদ মিনারে। অশ্রুসিক্ত নয়নে এক নজর দেখতে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এ সময় আওয়ামী, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগেরসহ সকল শ্রেণিপেশার মানুষের ফুলেল শ্রদ্ধা জানান। পরে শহীদ মিনার বেদিতে স্মৃতিচারণ সভা করা হয়।

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঢাকা জেলার সাধারণ সম্পাদক বরুণ ভৌমিক নয়ন।

এরপর দোহার উপজেলার জয়পাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে তার মরদেহ নিয়ে আসা হলে এ সময় উপস্থিত নেতাকর্মীদের মাঝে সৃষ্টি হয় কান্নার রোল। কেউ যেন মেনেই নিতে পারছেন না প্রিয় নেতার মৃত্যুকে।

এ সময় বক্তব্য রাখেন ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দোহার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আলমগীর হোসেনসহ স্বেচ্ছাসেবক লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে তাকে বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে বিভিন্ন নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে বাস্তা এলাকায় তার নিজ বাড়িতে নিয়ে আসেন। আর সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন করেন।

এর আগে নির্মল রঞ্জন গুহ’র কফিনে সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদন জন্য তার মরদেহ শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদ দেশে রাখা হয়। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে শবদেহ ২৩, বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেয়া হয়। এর আগে সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে দিয়ে ফুলার রোড হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত শোক র‌্যালি অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, নির্মল রঞ্জন গুহ গত বুধাবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০