PRIYOBANGLANEWS24
১৩ জুন ২০২২, ১১:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নয়াবাড়িতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় উন্নয়ন সংলাপ অনুষ্ঠিত

উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় ২০২১-২২ অর্থ বছর গ্রামীন পেক্ষাপটে “টেকসই উন্নয়ন লক্ষমাত্রা ” (SDG) অর্জনে নয়াবাড়ি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে উন্নয়ন সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে দোহারের নয়াবাড়ি ইউনিয়নের মধ্যে ধোয়াইর এলাকার বকুল মেম্বারের বাড়িতে এ উন্নয়ন সংলাপ অনুষ্ঠিত হয়।

৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য বকুল মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান তৈয়বুর রহমান তরুন। তিনি বলেন, প্রধানমন্ত্রী ঘোষনা দিয়েছেন কোন মানুষই গৃহহীন থাকবেনা। আমরা সেই লক্ষেই কাজ করে যাচ্ছি। এছাড়া রাস্তাঘাটের উন্নয়ন, বিধবা ভাতা, বয়স্কভাতা, প্রতিবন্ধী ভাতা যারা পাচ্ছেন না তারা আমাদের তালিকা দিবেন। আমরা যাচাই করে সংশ্লিষ্ট দপ্তরে তা জমা দিব। আশা রাখি তা বাস্তবায়ন করা হবে। আমাদের এমপি আমাদের অভিভাবক সালমান এফ রহমান আপনাদের জন্য বিভিন্ন প্রকল্পের কাজ করছেন। আপনাদের খোজও রাখছেন। তার জন্য সবাই দোয়া করবেন। তার মত একজন দক্ষ নেতৃত্বের কারনে এসব উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন হচ্ছে। এসময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মল রঞ্জন খুব গুরুতর অসুস্থ্য হওয়ায় তার জন্য সবার কাছে বিশেষ ভাবে দোয়া কামনা করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড মেম্বার মোঃ সোহরাব পত্তনদার, মহিলা সদস্য ফাতেমা বেগম, মাকসুদা বেগম, অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আবু তাহের, আব্দুল মজিদ, মোঃ হোসেন মিয়া, মোঃ সইজদ্দিন, আব্দুল হাকিম পত্তনদার, মোঃ শফিউদ্দন সহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠানটির বাস্তবায়ন করেন ৮নং ওয়ার্ড কমিটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০