PRIYOBANGLANEWS24
৬ জুন ২০২২, ১:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে বিআরটিএ তে অভিযান, ৩ দালালকে সাজা

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ইকুরিয়া কার্যালয়ে অভিযান চালিয়ে সেবাগ্রহীতাদের কাছ থেকে অর্থ নিয়ে কাজের নামে হয়রানি ও হেনস্তার অভিযোগে দালাল চক্রের ৩ সদস্যকে আটক করেছে বিআরটিএ (আদালত -১)। এসময় ২ জনকে কারাদন্ড ও ১ জনকে নগদ অর্থ জরিমানা করা হয়েছে।

সোমবার (৬ জুন) সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ১২ পর্যন্ত ইকুরিয়া কার্যালয়ে অভিযান চালিয়ে ক্যাম্পের আনসার বাহিনীর সহযোগিতায় তাদের আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিআরটিএ এর (আদালত-১) নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার।

এসময় দক্ষিন কেরানীগঞ্জের মোকামপাড়া এলাকার কাঞ্চনের ছেলে শাহাদৎ (২৬) কে ৭ দিনের ও একই এলাকার নাসিরের ছেলে রানা (২৮) কে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং জিসানকে নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে বিআরটিএ এর (আদালত-১) নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার বলেন, অভিযানে ২ জনের অপরাধ প্রমানিত হওয়ায় বিনাশ্রম কারাদন্ড আর ১ জনকে নগদ অর্থ জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। বিআরটিএ কে দালাল মুক্ত করার জন্য আমাদের এ অভিযান চলমান থাকবে। তবে এ ক্ষেত্রে বিআরটিএ তে আসা সেবা গ্রহিতাদেরও সচেতন হতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০