PRIYOBANGLANEWS24
৬ জুন ২০২২, ১০:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে নারীসহ চার মাদক কারবারি আটক

ঢাকার দোহার উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করেছে দোহার থানা পুলিশ। রবিবার রাতে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ থানার পশ্চিম ডেলাপাড়া কেতিবিল গ্রামের বিকাশ শর্মার স্ত্রী সীতা শর্মা (৪০), ঢাকার দোহার উপজেলার বৌ-বাজার খালপাড় এলাকার দেলোয়ার হোসেনের ছেলে আনোয়ার হোসেন আনু (৩৮), একই উপজেলার উত্তর ইউসুফপুর এলাকার রজব আলীর ছেলে চায়না হাসান(২৩), একই উপজেলার নিকড়াগ্রামের মৃত সোহরাব বেপারীর ছেলে ফিরোজ রহমান (৪৫)।

পুলিশ জানায়, কক্সবাজার টেকনাফের সীতা শর্মার সাথে প্রথমে পরিচয় হয় দোহারের ফিরোজ রহমানের। পরে তার মাধ্যমেই আনু ও হাসান ওরফে চায়না হাসানের সাথে পরিচয় হয় সীতা শর্মার। সেই সূত্র ধরেই সীতা শর্মা বিশেষ কায়দায় পেটে বহন করে ইয়াবা টেকনাফ থেকে দোহারে নিয়ে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে দোহার থানার ওসি মোস্তফা কামালের নির্দেশে এএসআই নান্টু কৃষ্ণ মজুমদার সংগীয় ফোর্স সহ অভিযান চালিয়ে ইয়াবা লেনদেনের সময় দোহার বাজার এলাকা থেকে সীতা শর্মা ও আনোয়ার হোসেন আনু নামে ২ মাদক কারবারিকে আটক করে। পরে তাদের তথ্য অনুযায়ী হাসান ওরফে চায়না হাসান ও মো.ফিরোজ রহমানকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ২২৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার সকালে প্রেসব্রিফিংএর মাধ্যমে এসব তথ্য জানান দোহার থানার ওসি তদন্ত আজহারুল ইসলাম। আটককৃত মাদক কারবারীদের বিরুদ্ধে দোহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের হয়েছে বলে জানান এ কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

১০

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

১১

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

১২

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১৩

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১৪

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১৫

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৬

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৭

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৮

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৯

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

২০