PRIYOBANGLANEWS24
১ জুন ২০২২, ১২:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে ডিজিটাল সংযোগ স্থাপন শীর্ষক প্রকল্প কার্যক্রম সেমিনার

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জনপ্রতিনিধি, শিক্ষক,এবং ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাদের নিয়ে ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) শীর্ষক প্রকল্প বাস্তবায়ন বিষয়ে অবহিতকরণ সেমিনার করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় আব্দুল ওয়াছেক মিলনায়তনে এ অনুষ্ঠান করা হয়। বাস্তবায়ন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর সহযোগিতায় নবাবগঞ্জ উপজেলা প্রশাসন।

সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক মো.শহীদুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত সচিব ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্প পরিচালক ড. খন্দকার আজিজুল ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ঢাকা জেলা প্রশাসকের আন্তরিক চেষ্টায় বাংলাদেশের মধ্যে সর্ব প্রথম নবাবঞ্জ উপজেলায় এ প্রকল্প বাস্তবায়নে অবহিতকরণ সেমিনার করা হয়। আপনাদের জন্য একটি খুশির খবর হলো স্থানীয় সংসদ সদস্য সালমন এফ রহমান এর ডিও লেটারে এ অঞ্চলে শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার স্থাপনে গত মাসে একনেকে পাশ হয়েছে।

তিনি বলেন, ডিজিটালের পর এবার র্স্মাট বাংলাদেশ গড়ার লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই নতুন নতুন প্রযুক্তি ব্যবহারে আমরা প্রশিক্ষণ শুরু করেছি যাতে করে শিক্ষার্থীরা ও যুবকরা খুব সহজেই আইসিটি সম্পর্কে ভাল ধারনা নিয়ে বিদেশেও কাজ করতে পারে এবং ঘরে বসে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। আমরা ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠনসহ জনগণের আরও দোরগোড়ায় এ সেবা পৌছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু। উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দীন মনজু, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, ড. সাফিল উদ্দিন মিয়া সহ বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ ইউপি চেয়ারম্যানগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তারা।

পরে দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ হতে প্রাপ্ত প্রাকৃতিক দূর্যোগ অগ্নিকান্ড,ঘুর্ণিঝড়, কোভিড-১৯ প্রাদূর্ভাবে ক্ষতিগ্রস্থ ও জটিল রোগে আক্রান্ত ব্যক্তি, প্রবীণ ও অক্ষম, ও দরিদ্র ছাত্রছাত্রীদের মাঝে আর্থিক সহায়তা করেন জেলা প্রশাসক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০