PRIYOBANGLANEWS24
৩১ মে ২০২২, ১:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে বিএনপির নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে আ’লীগের সাংবাদিক সম্মেলন

কেরানীগঞ্জে বিএনপির নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে এবং শান্ত কেরানীগঞ্জকে অশান্ত করার প্রতিবাদে কেরানীগঞ্জ আওয়ামীলীগ সাংবাদিক সম্মেলন করেছে। সোমবার বিকেলে জিনজিরাস্থ উপজেলা আওয়ামীলীগের প্রধান কার্যালয়ে কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ থানা শাখা আওয়ামীলীগের আয়োজনে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার সভাপতি শাহীন আহমেদ, সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুন, জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু, আ’লীগ নেতা মোস্তাক আহমেদ, আফজাল হোসেন ডিপটি, আজাদ হোসেন, তোফাজ্জল হোসেন প্রমুখ।

সাংবাদিক সম্মেলনে উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা শাখার সভাপতি শাহীন আহমেদ অভিযোগ করে বলেন, কেরানীগঞ্জে বিএনপির দুটি গ্রুপ রয়েছে। একটির নেতৃত্ব দেন আমান উল্লাহ আমান, অপর পক্ষের নেতৃত্বে রয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি গ্রুপের মধ্যে প্রায়ই মারামারি ঘটনা ঘটে। মারামারি শেষে তারা দোষ দেয় আ’লীগের কাধে। এভাবে দিনের পর দিন তারা মিথ্যাচার করেই যাচ্ছে। তাদের সতর্ক করে দিতে চাই ভবিষ্যতে এধরনের কর্মকান্ড করলে কেরানীগঞ্জের মাটিতে তাদের জায়গা হবে না।

তিনি আরো বলেন, সরকারের নানামুখী কর্মকান্ডের ফলে সারাদেশের মতো উন্নয়নের ছোয়া লেগেছে কেরানীগঞ্জে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও স্থানীয় সাংসদ নসরুল হামিদ বিপুর নেতৃত্বে এখানকার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে তাদের জীবনজীবিকা নির্বাহ করছে। রাস্তাঘাট, মসজিদ মাদ্রাসা, স্কুল কলেজ সবকিছুর অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। কিন্তু কেরানীগঞ্জের মানুষ শান্তিতে থাকুক এটা বিএনপি কোনদিন চায়নি, এখনও চায় না।জঙ্গীগোষ্ঠীর পৃষ্ঠপোষক এই দলটি কেরানীগঞ্জকে অশান্ত করতে নানাভাবে চেষ্টা করছে। কেরানীগঞ্জ আ’লীগ নেতৃবৃৃন্দ জনগনকে সঙ্গে নিয়ে দেশবিরোধী এসব কর্মকান্ডের সমুচিত জবাব তাদের দেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০