PRIYOBANGLANEWS24
২৮ মে ২০২২, ১২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধানের বাম্পার ফলনেও হাসি নেই কৃষকের!

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নে একযোগে ধান কাটা শুরু হয়েছে। এবারে মৌসুমের শুরু থেকে আবহাওয়া অনুকূলে থাকা এবং পোকা-মাকড়ের আক্রমণ কম হওয়ায় ধানের ফলন নিয়ে আশায় বুক বেঁধেছিলেন সব শ্রেণির কৃষক। কিন্তু বৈরী আবহাওয়া ও শ্রমিক সংকটের কারণে হতাশা প্রকাশ করছেন কৃষকরা। টানা বৃষ্টির কারনে ধানকাটা, মাড়াই, শুকানোর কাজ করতে পারছেন না তারা। কয়েক দিনের বৃষ্টিতেই ধান ক্ষেতে হাঁটু পানি জমছে। এতে চরম বিপাকে পড়েছে কৃষকরা। দ্বিগুন মজুরিতে পাওয়া যাচ্ছে না শ্রমিক। বৃষ্টি আর শ্রমিক সংকটে বিপাকে পড়েছেন কৃষকরা।

উপজেলার বারুয়াখালী, শিকারীপাড়া, জয়কৃষ্ণপুর ইউনিয়নে সরেজমিনে গিয়ে দেখা যায়, হাঁটু পানিতে ধান কাটছেন কৃষি শ্রমিকরা। হঠাৎ বৃষ্টির কারনে ফলন ভালো হলেও পাকা ধান ঘরে তোলা নিয়েই দুশ্চিন্তায় তারা।

বারুয়াখালী ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের কৃষক জিন্নত আলী বলেন, প্রায় ১ একর জমির ধান হাঁটু পানির নিচে। বৃষ্টিতে ভিজে ধান কাটলেও তা শুকানোর ভোগান্তির কোন শেষ নেই। একদিকে ধান ক্ষেতে বৃষ্টিতে হাঁটু পানি জমছে অন্যদিকে ভেজা ধান শুকাতে না পেরে নষ্ট হয়ে যাচ্ছে। প্রতিটি জমি হাটু পানিতে নিমজ্জিত, এই ধান এখন গলার কাঁটা।

খোঁজ নিয়ে জানা যায়, নবাবগঞ্জে ধান কাটা কাজে যোগ দেয়া শ্রমিকদের মধ্যে বেশির ভাগই আসেন সিরাজগঞ্জ, রংপুর এবং পাবনা থেকে। তবে গত কয়েক বছরের তুলনায় এবার সেই সংখ্যা খুবই কম।

উপজেলার বারুয়াখালী ইউনিয়নের মুন্সীনগর এলাকার কৃষক রফিক মিয়া বলেন, ৮ বিঘা জমিতে বোরো ধান রোপণ করেছেন। ফলন ভালো হওয়ায় ন্যায্যমূল্য পাবেন বলে জানান তিনি। তবে শ্রমিক সংকটের কারনে বৃষ্টিতেও পাঁকা ধান কাটতে পারছেন না। ক্ষেতে নষ্ট হচ্ছে ধান ।

নূরনগর গ্রামের কৃষক গৈজদ্দিন বলেন, এবার ৩০ বিঘা জমিতে বোরো ধানের আবাদ করেছেন। ফলনও হয়েছে ভালো। কিন্তু বৃষ্টির কারনে ক্ষেতে পানি জমছে। এখনও ধান কাটতে পারেননি তিনি।

জয়কৃষ্ণপুর ইউনিয়নের কঠুরি এলাকার জাফর মিয়া নামে এক কৃষক বলেন, ‘কয়েক দিন ধরে বৃষ্টিতে পানি জমেছে ক্ষেতে। ধান রোপন করে পাকা ধান নিয়ে বিপাকে আছি’।

সলিম উদ্দিন নামে এক কৃষক জানান, ৬ বিঘা জমিতে বোরো ধান রোপণ করেছেন। প্রায় সব জমির ধানই পাঁকা শেষ। কিন্তু হঠাৎ করে বৃষ্টির কারনে ধান কাটা নিয়ে চিন্তায় আছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। এরই মধ্যে ৫৫ ভাগ ধান কাটা হয়েছে। বৃষ্টির কারনে কিছু কিছু জায়গায় ধানের ক্ষতি হয়েছে। পোঁকা মাকড়ের আক্রমণ না থাকায় সঠিক সময়ে ধান কেটে ঘরে তুলতে পারবেন কৃষকরা। সরকারি ভর্তুকির মাধ্যমে ১৪টি ইউনিয়নে ধান কাটার জন্য ৫টি কম্বাইন হারভেস্টার মেশিন দেওয়া হয়েছে।

নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নাহিদুজ্জামান বলেন, চলতি মৌসুমে ১০ হাজার ৯৮০ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। বাম্পার ফলন হওয়ায় খুশি কৃষকরা। এবার ধানের দাম বেশি হওয়ায় আগামী বছর বোরো ধানের আবাদ বাড়বে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০